আরেক দফা বাড়ল চিনি ও সয়াবিন তেলের দাম

ডেস্ক রিপোর্ট :

আরেক দফা বাড়ল চিনি ও সয়াবিন তেলের দাম। প্রতি কেজি চিনি ১৩ টাকা ও প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে প্রতি লিটার সয়াবিন তেল ১৯০ টাকা ও প্রতি কেজি চিনি ১০৮ টাকা করে বিক্রি হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আজ বৃহস্পতিবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে গত ২ নভেম্বর বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

দাম বাড়ানোর প্রস্তাবের চিঠিতে সংগঠনটি বলে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বেড়েছে। এছাড়া ডলারের বিপরীতে অস্বাভাবিক অবমূল্যায়ন হয়েছে টাকার। এ কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একইভাবে চিনির দাম বাড়ানোর জন্য চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনও সিদ্ধান্ত নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে জানায়।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *