ডেস্ক রিপোর্ট :
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সমুদ্রের জোয়ারের ঢেউয়ের আঘাতে টেকনাফ মেরিন ড্রাইভের দুই অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে এ ভাঙন সৃষ্টি হয়
টেকনাফের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিত্রাংয়ের কারণে সমুদ্রের জোয়ারের পানি স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি ছিল। এতে সোমবার রাতে জোয়ারের সময় ঢেউয়ের আঘাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়ার শশ্মান এলাকায় মেরিন ড্রাইভের দুটি অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। যেখানে সড়কের ৬ থেকে ৭ হাত করে অংশ ভেঙে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ছাড়া সিত্রাংয়ের তাণ্ডবে কোনো হতাহত না থাকলেও অন্যান্য ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য কাজ চলছে বলে জানান তিনি।
এটিভি বাংলা / হৃদয়

Leave a Reply