৯ জেলায় করোনা শনাক্তের হার ২০ শতাংশের বেশি

হেলথ ডেস্ক :

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, পাবনা ও ফরিদপুরে করোনা সংক্রমণ ২০ শতাংশেরও বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ছয় দিনে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, রংপুর, দিনাজপুর, বগুড়া ও চাঁদপুরে করোনা সংক্রমণের হার ছিল ১০ থেকে ১৯ শতাংশ।

এতে আরও জানানো হয়, ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ২৩ জনের। এতে করোনা শনাক্ত হয়েছে সাড়ে চার হাজার। এ সময় মারা গেছে ১২ জন।

এ নিয়ে সারা দেশে ৩ অক্টোবর পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৭৫৭টি। সর্বমোট করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জনের। মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৭১ জনের।


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *