মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিআরোহী নিহত

ডেস্ক রিপোর্ট :

মুন্সিগঞ্জের মুক্তারপুরে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এক সিএনজি অটোরিকশার আরোহী মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৬টার দিকে মুক্তারপুর সেতুর মুন্সিগঞ্জ অংশে সেতু থেকে নামার অংশে স্পিডব্রেকারের সামনে এ ঘটনা ঘটে। এসময় দুটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। নিহত সিএনজিআরোহীর পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আহত সিএনজি অটোরিকশার চালক শফিকুল ইসলাম বলেন, ‘গতি নিয়ন্ত্রণ না করতে পেরে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি।’

মুন্সীগঞ্জ সদরের ট্রাফিক পরিদর্শক বজলুর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হলেও ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছেন।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *