দুইদিন পর বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা

আবহাওয়া ডেস্ক :
গত কয়েকদিন ধরে দেশব্যাপী চলা বৃষ্টি একেবারেই কমে গেছে। আগামী কয়েকদিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগ ছাড়া প্রায় সারাদেশ ছিল বৃষ্টিহীন। তবে আগামী দুদিন পর বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *