রাজশাহীতে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ লাইনচ্যুত

ডেস্ক রিপোর্ট :
পঞ্চগড়-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ রাজশাহীর আড়ানী স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আড়ানী স্টেশনের কাছেই ট্রেনটি লাইনচ্যুত হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সময় সংবাদকে জানান, রাত ১০টার দিকে আড়ানী স্টেশনের কাছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, আড়াই থেকে তিন ঘণ্টার মধ্যে এটি উদ্ধার করা যাবে।
রাতে এই রুটে তেমন কোনো ট্রেন না থাকায় সিডিউল বিপর্যয় হবে না বলেও জানান তিনি।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *