শোক দিবসের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : 
জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুই ভাই। উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও বিজয় কর্মকার (১৭)।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানিয়েছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে, এখনও বিস্তারিত জানা যায়নি।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *