করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৫৯

হেলথ ডেস্ক :
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৯ জন শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে একজন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ সোমবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৪ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭১১ জন পুরুষ এবং ১০ হাজার ৬০৩ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ নয় হাজার ১২৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪১৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭৩৭ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮০টি ল্যাবরেটরিতে ছয় হাজার ৩৩৬টি নমুনা সংগ্রহ এবং ছয় হাজার ৩৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে চার দশমিক ০৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *