রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণ : একে একে দগ্ধ ৮ জনেরই মৃত্যু

ডেস্ক রিপোর্ট : 
রাজধানীর তুরাগের রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আট জনেরই মৃত্যু হলো।

শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. শাহিন (২৬)।

এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, ‘তুরাগে রিকশার গ্যারেজে বিস্ফোরণের দগ্ধ শাহিন গতরাতে মারা গেছেন। আমাদের এখানে দগ্ধ হয়ে আট জনই এসেছিলেন। দগ্ধ আট জনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।’

শনিবার দুপুরে তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে আট জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *