স্নাতক পাসে নিয়োগ দেবে উত্তরা মটরস

ডেস্ক রিপোর্ট : 
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তরা মটরস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ–ক্রেডিট কালেকশন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। পরিশ্রমী হতে হবে ও চাপের মধ্যে কাজের মানসিকতা থাকতে হবে। ২৫ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২১ আগস্ট, ২০২২।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *