জেনে নিন রাজধানীতে কোথায় কখন লোডশেডিং

ডেস্ক রিপোর্ট: 
জ্বালানি সংকটের কারণে উৎপাদন ঘাটতির জন্য দেশজুড়ে এলাকাভিত্তিক আজও লোডশেডিং শুরু হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার থেকে লোডশেডিং শুরু হয়।

আজ শনিবার (২৩ জুলাই) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। একই সময় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো) লোডশেডিং শুরু করবে।

আজকে রাজধানীর কোন এলাকায় কখন লোডশেডিং হবে, এর সূচি দিয়েছে ডেসকো ও ডিপিডিসি। দেখে নেওয়া যাক।

জ্বালানি সাশ্রয়ে উচ্চ ব্যয়ের ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের পর সরবরাহ সংকটে দেশজুড়ে প্রতিদিন সূচি ধরে কোথাও এক ঘণ্টা আবার কোথাও ২ ঘণ্টা করে লোডশেডিং করা শুরু হয় মঙ্গলবার (১৯ জুলাই) থেকে।

এর আগে ১৮ জুলাই লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *