দেশে ফিরেছেন ১৪৮৬২ হাজি

ডেস্ক রিপোর্ট : 
পবিত্র হজ পালন শেষে ছয় দিনে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৪ হাজার ৮৬২ জন হাজি। বুধবার (২০ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক থেকে হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি, সৌদি এয়ারলাইন্সের ১৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

বুলেটিনের তথ্য মতে, পবিত্র হজ শেষে গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৪০টি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। আগামী ৪ আগস্ট ফিরতি ফ্লাইট শেষ হবে।

 

আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মারা যাওয়া হজযাত্রী বা হাজিদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী সাত জন। তাদের মধ্যে মক্কায় ১৯ জন, মদিনায় তিন জন ও জেদ্দায় একজন মারা যান।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ব্যবস্থাপনা সদস্যসহ ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *