যশোরে বাবার ট্রলিতে চাপা পড়ে মেয়েসহ দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : 
যশোর সদর উপজেলায় বাবার ট্রলিতে চাপা পড়ে মেয়েসহ দুই শিশু নিহত হয়েছে। উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—ট্রলির মালিক ও চালক কামাল হোসেনের মেয়ে নাহিয়া (৪) এবং কামালের ভাই জামাল হোসেনের ছেলে আবু হুরাইরা বাঁধন (২)।

স্থানীয়রা জানান, আজ রোববার সকালে কামাল হোসেন কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে ট্রলি নিয়ে বের হচ্ছিলেন। তিনি ট্রলিটি বাড়ি থেকে নিয়ে পাশের রাস্তায় ওঠানোর পর পেছনে নিতে গেলে শিশু দুটি ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

শিশু দুটির মরদেহ তাদের বাড়িতেই রয়েছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *