গাজীপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ডেস্ক রিপোর্ট : 
গাজীপুরের টঙ্গী রেল স্টেশনে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। তবে, বিকল্প লাইন দিয়ে পরে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। আউটার সিগন্যালে ঢাকাগামী ওই ট্রেনের বগি দুটি আজ দুপুর আড়াইটার দিকে লাইনচ্যুত হয়।

টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রাকিব জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তেলবাহী ট্রেনটি আজ রোববার দুপুর আড়াইটার দিকে টঙ্গী স্টেশনে প্রবেশ করে। ৪ নম্বর লাইন থেকে ৫ নম্বর লাইনে পরিবর্তনকালে ট্রেনটির দুটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল ব্যাহত হলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

স্টেশন মাস্টার আরও বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলে লাইনচ্যুত বগি উদ্ধার করা সম্ভব হবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *