গলায় ছুরি ধরে তালাকপ্রাপ্ত গৃহবধূকে গণধর্ষণ

ডেস্ক রিপোর্ট : 
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী। শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানার পাগলা বৈরাগি বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতা ওই গৃহবধূ বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে শনিবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন ফতুল্লা মডেল থানার পাগলা বৈরাগী বাড়ী এলাকার মৃত নগেন মন্ডলের ছেলে অজয় মন্ডল (২৬), একই এলাকার কসাইয়ের পুত্র শাওন (২৭) ও ইদ্রিস আলীর পুত্র রনি (১৮)।

মামলায় উল্লেখ করা হয়, বাদীর বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নাজিরবাগ এলাকায়। সে একজন তালাকপ্রাপ্ত। তার ঘরে এক বছরের পুত্র সন্তান রয়েছে। তিন মাস পূর্বে স্বামীর সাথে বিচ্ছেদ হয়। তারপর থেকে সে কেরানীগঞ্জে বাবার বাড়িতেই বসবাস করে আসছিলো। বৃহস্পতিবার (১৩ জুলাই)  বিকেল ৫ টার দিকে পাগলা বৈরাগী বাড়ীস্থ সে তার বান্ধবী  শ্রাবন্তীর বাড়িতে বেড়াতে আসেন এবং সেখানেই রাত্রিযাপন করেন। পরদিন শুক্রবার সকালে সে নয়মাটিস্থ তার বড় বোনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে রাত আটটার দিকে পুনরায় বান্ধবীর বাড়িতে চলে আসেন। রাত পৌনে দশটার দিকে বান্ধবীর বাড়ির পার্শ্ববর্তী দোকানে খাবার কিনতে গেলে অভিযুক্তরা তার গলায় ছুরি ঠেকিয়ে পাগলা বৈরাগি বাড়িস্থ অভিযুক্ত শাওনের বাসায় নিয়ে গিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। রাত একটার দিকে তার জ্ঞান ফিরে এলে তাকে বাসা থেকে বের করে দেয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ফাড়ির ইনচার্জ বিপ্লব জানান, মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ধর্ষিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতে পাঠানো হয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *