এসএসসির সিদ্ধান্ত রোববার, এইচএসসির ফরম পূরণে বাড়ল সময়,

ডেস্ক রিপোর্ট :
চলতি বছরের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৭ জুলাইয়ের পরিবর্তে তা ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে আগামী রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা গেছে যে, ‘সোনালী সেবার’ মাধ্যমে ২৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ের মধ্যে ফরম পূরণের কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আগামী রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *