ফের কমলো টাকার মান

ডেস্ক রিপোর্ট:

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের বিনিময়মূল্য ৫০ পয়সা বাড়িয়ে ৯৩ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আগে চলতি বছরের জানুয়ারিতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল। গত ২৩ মার্চ আরও ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা নির্ধারণ করে, ২৭ এপ্রিল ২৫ পয়সা বাড়িয়ে এক ডলারের বিনিময় ৮৬ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল। এরপরে ক্রমান্বয়ে টাকার মান কমতে থাকে।

এছাড়া আমদানির জন্য গ্রাহকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বিক্রি করছে ৯৪ টাকা দরে। যা গত এক সপ্তাহ ধরে ৯৩ টাকা ৫০ পয়সায় বিক্রি করেছিল। সে হিসাবে আন্তব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ডলার রেটের ব্যবধান ৫ পয়সা।

অপরদিকে ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদিশিক মুদ্রার দরও বেড়েছে।

এটিভি বাংলা/সামিয়া

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *