কারাগারে ইয়াবা সাপ্লাই দিতে গিয়ে নারী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটক থেকে এক হাজার ৭৫ পিস ইয়াবাসহ এক নারী দর্শনার্থীকে আটক করেছে কারারক্ষীরা।

আটককৃত সুবর্ণা আক্তার (৩২) যশোরের কোতোয়ালি থানার চাউলিয়া গ্রামের আতিয়ার রহমানের মেয়ে।

কারারক্ষী ও পুলিশ জানায়, রবিবার দুপুরে আটককৃত সুবর্ণা আক্তার গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে মাদক মামলার বন্দী এক নারী আসামির সাথে সাক্ষাতের জন্য যান। এ সময় কারারক্ষী আনোয়ারা বেগম ওই নারীর দেহ তল্লাশি করে সাথে থাকা ভ্যানিটি ব্যাগে ৪টি নীল রঙ্গের পলিথিনে মোড়ানো এক হাজার ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরে তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সিদ্দিক জানান, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এটিভি বাংলা/সায়ান


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *