বেগুনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতি, যুবক আটক

ডেস্ক রিপোর্ট:

চপ-পেযাজু-বেগুনি নিয়ে সংসদে প্রধানমন্ত্র্রীর এক বক্তব্যকে বিকৃত করে সামাজিক স্যোশাল মিডিয়া ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ভোলার তজুমদ্দিন উপজেলায় মো. সাখাওয়াত (২২) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল (৭ই এপ্রিল) রাতে তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে তজুমদ্দিন থানায় খবর দিলে তজুমদ্দিন থানা পুলিশ স্থানীয়দের কাছ থেকে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

সাখাওয়াত উপজেলার চাচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. মোস্তাফিজ মিয়ার ছেলে বলে জানা গেছে।

তজুমদ্দিন থানা পুলিশ জানায়, গতকাল (৭ই এপ্রিল) বিকেলে সাখাওয়াত তার ফেসবুক অ্যাকাউন্টে চপ-পেঁয়াজু কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এরপর খাসেরহাট বাজারে স্থানীয়রা রাত ৯টার দিকে মো. সাখাওয়াতকে আটক করে তজুমদ্দিন থানায় খবর দেন। পরে তজুমদ্দিন থানা পুলিশ তাকে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জিয়াউল হক জানিয়েছেন, পুলিশ হেফাজতে নেওয়া সাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এটিভি বাংলা/শারমিন


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *