নির্মানাধীন ড্রেনে মিলল নবজাতকের মরদেহ

ডেস্ক রিপোর্ট:
সাভারে একটি নির্মাণাধীন গভীর ড্রেনের ভিতর থেকে একদিনের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুরতহাল শেষে ওই কন্যা নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের থানা রোডের তালবাগ সংলগ্ন কবরস্থান রোডে একটি নির্মাণাধীন ড্রেন থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ৯৯৯-এ ফোন পেয়ে ওই এলাকার একটি ড্রেন থেকে নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নবজাতকের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসএম) শাহারিয়ার বলেন, উদ্ধারকৃত নবজাতকটি একদিন বয়সের বলে ধারণা করছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এটিভি বাংলা/শ্রাবন্তি


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *