স্ট্রেস কমাতে দুধ চিনি ছাড়া লাল চা

দুধ চিনি ছাড়া লাল চা খুব পানশে মনে হয়তাইনা? কিন্তু আপনি জানেন দুধ চিনি ছাড়া লাল চা আপনার জীবন বাচানোর এক যাদুকরি ঔষধ। স্ট্রেস কমাতে, হজম শক্তি বাড়াতে, ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এই পানসে লাল চা আপনার মহোঔষধ। অনেকের পছন্দ দুধ চা, দুধ কফি। কিন্তু আমরা অনেকেই জানি না যে, লাল চা আমাদের জন্য কত উপকারী। আর যদি আপনার চোখে সমস্যা থাকে তাহলে তো কথাই নেই।

বর্তমানে আবহাওয়া পরিবর্তনের কারণে চোখ চুলকানো, এলার্জির সমস্যা, এমনকি চোখ উঠার সমস্যা বেশি দেখা যাচ্ছে। এই সব সমস্যা থেকে মুক্তি পেতে, চুলকানি বা ব্যাথা কমাতে লাল চা যাদুর মতো কাজ করে। আসুন তাহলে জেনে নেই লাল চায়ের গুণাগুণ সম্পর্কে।

সকালে ঘুম থেকে উঠে চিনি ছাড়া লাল চায়ের কাপে চুমুক দিলেই সারাদিনের এনার্জি পেয়ে যাবেন একবারেই। শরীর চাঙ্গা। কারণ, লাল চা-এ রয়েছে ক্যাফেইন, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, মিনারেল, ফ্লোরাইড, ম্যাঙ্গানিজ ও পলিফেনল। এ ছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট, ট্যানিন, গুয়ানিন, এক্সাথিন, পিউরিনে ভরপুর লাল চা। তবে বেশি পরিমাণে নয়। প্রতিদিন মাত্র ৩ কাপ লাল চা। আর তাতেই অনেক উপকার পাবেন এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক একটি গবেষণা বলছে, দিনে একবার লাল চা খেলে গ্লুকোমার মতো চোখের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে প্রায় ৭৫ শতাংশ। গ্লুকোমা রোগে আক্রান্ত হলে চোখের ভেতরে চাপ বাড়তে শুরু করে। ফলে, অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হতে থাকে। দৃষ্টিশক্তি কমতে শুরু করে। লাল চায়ের সঙ্গে দৃষ্টিশক্তির ভালো-মন্দের সরাসরি যোগ আছে। কারণ, লাল চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্লেমেটরি প্রপাটিজ এবং নিউরো প্রোটেকটিভ কেমিক্যাল চোখ ভালো রাখতে সাহায্য করে।

তবে শুধু চোখই নয়, চিনি ছাড়া লাল চায়ের প্রচুর গুণ।

. হজমশক্তি বাড়ায় লাল চা।

. ক্যান্সার প্রতিরোধ করে।

. হার্ট ভালো রাখে।

. ব্রেনের ক্ষমতা বাড়ায়।

. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

. ওজন কমায়।

. হাড়কে শক্তিশালী করে।

. স্ট্রেস কমায়,

. ত্বকের সৌন্দর্য বাড়ায়।

হোক না পানসে। স্বাস্থ্য আপনার। সিদ্ধান্তও আপনার। তাই আজ থেকেই শুরু হোক জীবনের প্রয়োজনে লাল চা। প্রাকৃতিক ভাবে স্বাদ বাড়াতে

সাথে দিতে পারেন আদা, লেবু, দারচিনি, তেজ পাতা এবং পুদিনা পাতা। কভিড অমিক্রন জ্বরের মহাকার্যকর।


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *