Mindblown: a blog about philosophy.
-

ইউক্রেনের বর্তমান সরকারকে হটিয়ে সেনাবাহিনীকে ক্ষমতা দখলের আহ্বান পুতিনের
আন্তর্জাতিক প্রতিবেদন: ইউক্রেনের বর্তমান সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা পর্ষদের এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের। ওই পর্ষদের বৈঠকটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। সেখানে পুতিন বলেন, ‘আমি ইউক্রেনের সেনা সদস্যদের প্রতি আবারও আহ্বান জানাব, আপনাদের সন্তান, স্ত্রী ও…
-

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়
খেলাধুলা প্রতিবেদক: প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৮০ রানে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। দুরন্ত এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে নিশ্চিত করল টাইগাররা। সিরিজ নিশ্চিতের সঙ্গে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচসেরা লিটন দাস ও মুশফিকুর…
-

কি ফিচার আসছে অ্যান্ড্রয়েড ১৩ তে?
তথ্য প্রযুক্তি ডেস্ক: ফোনের নিরাপত্তা এবং গোপনীয়তার বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিয়ে এবার গুগল নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড ১৩। এর মাধ্যমে খুব সহজে ফোন ব্যবহারকারীরা নির্দিষ্ট ছবি এবং ভিডিও শেয়ার দিতে পারবেন। অন্যান্য ফাইল সুরক্ষিত থাকবে। এ ছাড়া থিম আইকনেও আনা হয়েছে ভিন্নতা। নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নাম দেওয়া হয়েছে টিরামিসু। নতুন এই ভার্সনে ইউজারদের জন্য…
-

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ৪০৬ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৬ জনে। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১…
-

বাংলাদেশিদের জন্য সীমান্ত খুলে দিয়েছে পোল্যান্ড
ইউক্রেনে চলমান পরিস্থিতি বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের জন্য পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত ভিসা ছাড়াই উন্মুক্ত করে দেয়া হয়েছে । পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন। ওয়ারশ বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেয়া হয়েছে। এক্ষেত্র বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন। এছাড়া যাদের পাসপোর্ট…
-

উত্তপ্ত বান্দরবান, নিহত একই পরিবারের ৫ জন
ডেস্ক রিপোর্ট: বান্দরবানের রুমায় দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)। গ্যালেঙ্গা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো জানান, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই…
-

ইউক্রেনে ২০৩টি হামলা চালিয়েছে রাশিয়া
আন্তর্জাতিক প্রতিবেদন: বৃহস্পতিবার সেনা অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের বিভিন্ন শহরে এ পর্যন্ত ২০৩টি হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এরই মধ্যে ইউক্রেনের ৭৪টি সামরিক স্থাপনা ও ১১ টি বিমানঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ নিউজ এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই তথ্য। দীর্ঘ দুই মাস ইউক্রেন সীমান্তে প্রায় দুই…
-

ব্যারিস্টার হবার স্বপ্ন পূরন হল না রিয়ার
অনলাইন প্রতিবেদক: ব্যারিস্টার হবার স্বপ্নে আজারবাইজানে পড়তে গিয়েছিলেন রাজশাহীর ফেরদৌসি খাতুন রিয়া। ভর্তি হয়েছিলেন দেশটির রাষ্ট্রায়াত্ব বাকু স্টেট ইউনিভার্সিটিতে। তবে পড়াশোনা তার শেষ হলো না। বিদেশের মাটিতেই পৃথিবী থেকে শেষ বিদায় নিতে হয়েছে তাকে। তার মৃত্যু অস্বাভাবিক বলছেন আজারবাইজানে থাকা বাঙালি শিক্ষার্থী এবং পরিবারের সদস্যরা। রিয়ার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। তার বাবার নাম…
-

সিরিজ নিশ্চিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ
খেলাধুলা প্রতিবেদক: এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করার মিশনে দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। আজ ঐচ্ছিক অনুশীলন করেছে দুই দল। প্রাকটিসে তামিম-মুশফিক ঘাম ঝরালেও অনুপস্থিত ছিলেন সাকিব -রিয়াদসহ সম্ভাব্য একাদশের প্রায় সবাই। হারা ম্যাচ জিতে আসা। অঘটনের দ্বারপ্রান্ত থেকে অসাধারণ এক জয়। তাই স্বস্তির নিঃশ্বাস…
-

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে ১০ জনের তালিকা
ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে ১০ জনের তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে জমা দিয়েছেন সার্চ কমিটির সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় সার্চ কমিটির ৫ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বঙ্গভবনে প্রবেশ করেন। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে তালিকা পেশ করেন তারা।…
Got any book recommendations?