Mindblown: a blog about philosophy.
-

৫ মাস পর মুক্তি পেলেন কনক সরোয়ারের বোন রাকা
ডেস্ক রিপোর্ট: অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন ওরফে রাকা। বুধবার (৩০ মার্চ) সকালে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এর আগে, সোমবার (২৮ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নুসরাত শাহরিন রাকাকে জামিন দেন হাইকোর্ট। শুনানি শেষে তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করেন…
-

বিশ্বকাপ চুড়ান্ত করল ২৭ দল
স্পোর্টস প্রতিবেদক: বহুল প্রতীক্ষার প্রহর শেষে অনেকে ফিরেছে বৈশ্বিক আসরে। ‘হেভিওয়েট’ কেউ কেউ আবার বাদ পড়েছে বাছাইপর্বেই। বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়া বড় নাম ইতালি। ইউরোতে চ্যাম্পিয়ন হওয়া ইতালি এবারও পারল না বিশ্বকাপ খেলতে। এর আগে রাশিয়া বিশ্বকাপেও বাছাইপর্ব থেকে ছিটকে গিয়েছিল ইতালি। ইউরোপ অঞ্চল : ইউরোপ অঞ্চল থেকে এখন পর্যন্ত ১২টি দল বিশ্বকাপে খেলা নিশ্চিত…
-

হামলা বন্ধ করতে আত্মসমর্পনের শর্ত দিল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল নগরীতে গোলাবর্ষণ কেবল তখনই বন্ধ হবে যখন ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে একথা বলেছেন পুতিন। ক্রেমলিন থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। তবে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, মারিউপোল থেকে সাধারন মানুষদেরকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনা করে দেখতে…
-

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, মুহুর্মুহু বিস্ফোরণ
ডেস্ক রিপোর্ট: রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টার দিকেও সংঘর্ষ চলছিল। এসময় সরকারি টিচার্স ট্রেনিং…
-

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে দেশে দুইজনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১২২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫১…
-

রাশিয়ার দুঃসময়ে পাশে থাকবে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদের পক্ষে দাঁড়িয়েছিল। কাজেই দুঃসময়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকব। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সংসদে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া আমাদের বন্ধুপ্রতীম…
-

ঘরের মাঠেও জিততে পারল না বাংলাদেশ
খেলাধুলা প্রতিবেদক: মালদ্বীপের মাঠে লড়াই জমাতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপ থেকে খেলোয়াড়েরা ফিরেছেন শূন্য হাতে। মালদ্বীপের পর এবার ঘরের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষেও জিততে পারল না লাল-সবুজের দল। নিজেদের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো জামাল ভূঁইয়াদের। সিলেট জেলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। ২০০১ সালে…
-

মিরপুরে কনসার্ট মাতালেন ফোক সম্রাজ্ঞী মমতাজ
নিজস্ব প্রতিবেদক: মিরপুরে বৃষ্টির বাগড়ার থমকে যায় ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। মঙ্গলবার (২৯শে মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিকূল আবহাওয়ার কারণে থেমে যায় এ কনসার্ট। বৃষ্টির পর আবার কনসার্টের মঞ্চে ওঠেন মমতাজ। প্রথম বিকেলে কনসার্ট শুরু হলে জনপ্রিয় ব্যান্ড মাইলস ও মমতাজ পারফর্ম করেন। মাগরিবের নামাজের বিরতির পরই এ আর রহমানের স্টেজে ওঠার কথা…
-

সড়ক পথের দ্বার খুলল ভারতের
ডেস্ক রিপোর্ট: আগামীকাল থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত যাওয়া যাবে। এছাড়া এখন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফার্মেশন প্রয়োজন হবে না। ভারতীয় ভিসা অ্যাপলিকেশন সেন্টার জানায়, যাদের ভারতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসায় শুধু আকাশপথে ভ্রমণের অনুমোদন ছিল, তারা চাইলে সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারত যেতে পারবেন।…
-

রাশিয়া-ইউক্রেনের মধ্যে দ্বিতীয় ধাপের প্রথম দিনের আলোচনা শেষ
আন্তর্জাতিক প্রতিবেদক: তুরস্কে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেনের মধ্যে দ্বিতীয় ধাপের প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেডিসঙ্কি বলেছেন, প্রথম দিনের আলোচনা ‘গঠনমূলক’ ছিল। দুই পক্ষের মধ্যে এই আলোচনা টানা কয়েক ঘণ্টা চলে। আজ মঙ্গলবার দু’দিনব্যাপী এই আলোচনা তুরস্কের ইস্তাম্বুলে প্রেসিডেন্সিয়াল দোলমাবাহচ অফিসে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়। এর আগে সোমবার…
Got any book recommendations?