Mindblown: a blog about philosophy.
-

মেডিক্যালে ভর্তি পরিক্ষার ফল প্রকাশ, পাশ ৭৯ হাজার ৩৩৭ জন
ডেস্ক রিপোর্ট: মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাশ করেছে ৭৯ হাজার ৩৩৭ জন। আজ মঙ্গলবার (৫ই এপ্রিল) দুপুর ১টায় এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ৯২ দশমিক ৫ সর্বোচ্চ নম্বর পেয়েছেন সুমাইয়া মোসলেম মীম নামে এক শিক্ষার্থী। ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে’।…
-

টিপ ইস্যুতে প্রতিবাদ, এবার যোগ দিলেন শিক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্ট: টিপ পরায় তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে পুলিশ সদস্যের লাঞ্ছনা ও অশালীন আচরণের প্রতিবাদে সরব হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে। সেই প্রতিবাদে শামিল হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাতটি ছবি শেয়ার করেছেন শিক্ষামন্ত্রী। প্রতিটি ছবিই টিপ পরা। ওই পোস্টে ডা. দীপু মনি লিখেছেন, ‘আমি মানুষ, আমি…
-

নিউইয়র্কের ব্যস্ততম সড়ক টাইমস স্কয়ারে নামাজ ও ইফতার করলেন মুসল্লিরা
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ততম সড়ক টাইমস স্কয়ারে প্রথমবারের মতো তারাবির নামাজ আদায় ও ইফতার করলেন হাজারেরও বেশি মুসলিম। যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম সড়ক টাইমস স্কয়ারে দেখা মিলল এক বিরল দৃশ্য। তাতে দেখা যায় মুসল্লিরা রাস্তায় জায়নামাজ বিছিয়ে তারাবির নামাজ আদায় করছেন। দেশটির অন্যতম বাণিজ্যিক কেন্দ্রটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তারাবির নামাজ। শনিবার প্রথম রমজানের রাতে…
-

বৃষ্টি হতে পারে দেশের ৬ বিভাগে
আবহাওয়া প্রতিবেদক: চৈত্রের শেষ সময়ে দেশের উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা বেশি। সকাল থেকে আকাশে রোদ-মেঘের খেলা। সঙ্গে বয়ে যাচ্ছে দমকা বাতাস। ঢাকাসহ চট্টগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়…
-

চ্যালেঞ্জ নিয়ে শেষ দিনে মাঠে লড়ছে টাইগাররা
স্পোর্টস প্রতিবেদক: চ্যালেঞ্জটা খুব কঠিন। কিন্তু, স্বপ্ন তো দেখাই যায়। কারণ, বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতেও জয়ের রূপকথা লিখেছিল বাংলাদেশ। এবার টেস্টে দক্ষিণ আফ্রিকার দুর্গ ভাঙার হাতছানি বাংলাদেশের সামনে। প্রোটিয়াদের মাটিতে প্রথম জয়ের আশা নিয়ে আজ সোমবার ডারবান টেস্টের শেষ দিনে মাঠে নেমেছে বাংলাদেশ। যদিও প্রকৃতপক্ষে কাজটা করা অনেক অবিশ্বাস্য। কারণ, টেস্টে এত রান তাড়া করে…
-

নতুন সংকটে শ্রীলংকা, মন্ত্রীসভার সকল সদস্যের পদত্যাগ
আন্তর্জাতিক প্রতিবেদক: অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী বাদে মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন। রবিবার রাতে দেশটির ২৬ জন মন্ত্রি পদত্যাগ করেন। পদত্যাগ করা মন্ত্রিদের মধ্যে আছেন নামাল রাজাপাকসেও। তিনি প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলে। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়। পদত্যাগের পর নামাল রাজাপাকসে দাবি করেছেন, শ্রীলঙ্কায় স্থিতিশীলতা আনতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সাহায্য করতে এই…
-

টিপ পরায় নারীকে হেনস্তাকারী সেই কনস্টেবল পুলিশ হেফাজতে
ডেস্ক রিপোর্ট: কপালে টিপ পরায় লতা সমাদ্দার নামের এক নারীকে হেনস্তা করার ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে চিহ্নিত করার পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে তাকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি। এর আগে, অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করার কথা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এসময় শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।…
-

দেশে রেমিট্যান্সে রেকর্ড
ডেস্ক রিপোর্ট: দেশে প্রবাসী আয়ের প্রবাহ গত মার্চ মাসে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চে। রোববার (৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রমজানকে সামনে রেখে সদ্য সমাপ্ত মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা ১৮৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের মাসের চেয়ে ২৪ শতাংশ বা ৩৬ কোটি ৫৫…
-

সোমবার বৈঠকে বসছেন মোমেন-বিলক্লেন
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীর দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিনকেনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির উদ্দেশে ঢাকা ত্যাগের আগে ড. মোমেন গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে আমরা আগামী ৫০ বছরে আমাদের (বাংলাদেশ-যুক্তরাষ্ট্র) দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে আরও জোরদার হবে, সে…
-

‘টিপ’ ইস্যুতে সংসদে ক্ষোভ ঝাড়লেন সুবর্ণা মুস্তাফা
ডেস্ক রিপোর্ট: কপালে টিপ পরায় এক শিক্ষককে গালিগালাজ ও হেনস্তার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। আজ রবিবার সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, বাংলাদেশের কোন সংবিধানে, কোন আইনে লেখা…
Got any book recommendations?