Mindblown: a blog about philosophy.
-

প্রায় দুই লাখ টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন ইজিবাইক চালক
ডেস্ক রিপোর্ট: হাজার টাকার বান্ডিলসহ ব্যাগভর্তি টাকা পেয়েও তা ফেরত দিলেন এক দরিদ্র ইজিবাইক চালক। টাকা ফেরত পেয়ে খুশিতে টাকার মালিক চালক কে ৫হাজার টাকা দিতে চাইলে, তিনি বলেন, ‘আপনার টাকা আপনাকে টাকা ফেরত দিতে পেরেছি এটাই বড় কথা’। সোমবার (২৫শে এপ্রিল) দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজলার মালিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ইজিবাইক চালকের নাম আনোয়ার…
-

নারায়নগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত মিনু রাসেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ (২৫শে এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। এর আগে রবিবার (২৪শে এপ্রিল) গভীর রাতে মুন্সিগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মিনু রাসেল নারায়ণগঞ্জের…
-

সাংসদ হাজী সেলিমকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে নিম্ন আদালতে। সকালে নিম্ন আদালতে তার সাজা বহালের যে রায় পৌঁছেছে তাতে ৩০ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে সকালে রায়ের এ কপি পাঠানো হয় নিম্ন আদালতে। হাজী সেলিম যদি আত্মসমর্পণ না করেন, তাহলে আইনের দৃষ্টিতে তাকে পলাতক…
-

এবার বাংলায় তথ্যসেবা পাওয়া যাবে মসজিদে নববীতে
ডেস্ক রিপোর্ট: মদিনার মসজিদে নববীতে বিদেশি দর্শনার্থীদের বিভিন্ন নির্দেশনা ও তাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য একটি পরিষেবা কার্যক্রম চালু করেছে সৌদি সরকার। ভাষা ও অনুবাদের সহায়তাকারী সংস্থা (অ্যাসিস্টিং এজেন্সি ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রান্সলেশন) অনারব দর্শনার্থীদের এ পরিষেবা প্রদান করবে। খবর সৌদি গেজেটের। এজেন্সিটি বলছে, আরবি ভাষা না জানা বিদেশি দর্শনার্থীদের জন্য এ অনুবাদ পরিষেবা দারুণ…
-

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজে অভিযান, আটক ১০
ডেস্ক রিপোর্ট: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ঢাকা কলেজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। রোববার (২৪ এপ্রিল) বিকেল পাঁচটায় কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান চালায় র্যাব। ঢাকা কলেজের নর্থ হলের শিক্ষার্থী মোহাম্মদ রফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি…
-

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
ডেস্ক রিপোর্ট: খরতাপে পুড়ছে চুয়াডাঙ্গা। বেলা গড়াতেই প্রখর তাপ নিয়ে রোদ ছড়াচ্ছে সূর্য। কড়া রোদ আর গরমে বিপর্যস্ত জনজীবন। রবিবার (২৪শে এপ্রিল) বিকালে চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই নিয়ে টানা দুই দিন জেলাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এটিই…
-

কাটার মাস্টারকে নিয়ে যা বললেন পাপন
খেলাধুলা প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দলের প্রয়োজনে মুস্তাফিজুর রহমানকে টেস্ট ক্রিকেট খেলতে হবে। মুস্তাফিজ সম্প্রতি জোর দিয়েছিলেন যে তিনি টেস্ট ক্রিকেটে ফিরতে প্রস্তুত নন, ক্যারিয়ার দীর্ঘ করতে ফরম্যাট বাছাই করা এবং বেছে নেওয়া তাঁর কাছে গুরুত্বপূর্ণ। বাঁহাতি পেসারকে নিয়ে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ প্রতিবেদন প্রকাশ করার পর বিসিবি কর্মকর্তারা টেস্ট…
-

ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় আহত চারজনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় আহত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন পুলিশ। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএন এর। জানা গেছে, এদিন অজ্ঞাত এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এক কিশোরীসহ চারজন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায়…
-

৪০ ডিগ্রী ছুইছুই দেশের তাপমাত্রা, বাড়বে আরও
ওয়েদার ডেস্ক: তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠেছে। আভাস রয়েছে আরও বাড়ার। শনিবার সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় রবিবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের…
-

রানা প্লাজা ট্র্যাজেডি দিবসকে সামনে রেখে নিহতদের স্মরনে মোমবাতি প্রজ্জলন
ডেস্ক রিপোর্ট: সাভারে রানা প্লাজা ট্র্যাজেডি দিবসকে সামনে রেখে নিহতদের স্মরনে মোমবাতি প্রজ্জলনসহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ কর্মসুচি পালিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সন্ধায় সাভারের রানা প্লাজার সামনে শহীদ বেদিতে মোমবাতি জালিয়ে নিহতদের স্মরন করে তাদের পরিবার, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। এর আগে বিকেলে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে পোশাক শিল্পে…
Got any book recommendations?