Mindblown: a blog about philosophy.
-

কমলো ডলারের দাম
ডেস্ক রিপোর্ট: গত দুদিন ধরে খোলাবাজারে ডলারের দাম একশ ছাড়িয়েছে। সেই দুদিন পরে দেশের খোলাবাজারে ডলারের দাম কিছুটা কমেছে। আজ বৃহস্পতিবার দেশের খোলাবাজারে ডলার ৯৭ থেকে ৯৮ টাকায় বিক্রি হচ্ছে। আর ব্যবসায়ীরা সাধারণ মানুষের কাছ থেকে ক্রয় করছেন ৯৬ থেকে ৯৬ টাকা ৫৯ পয়সায়। ঢাকার বিভিন্ন মানি একচেঞ্জ ঘুরে আজ এ তথ্য জানা গেছে। এর…
-

বিএনপির ছাড়লেন সাবেক কুসিক মেয়র সাক্কু
ডেস্ক রিপোর্ট: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, দুই বারের নির্বাচিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৯শে মে) বিকেলে দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর কুমিল্লার বাসায় সাক্কুর ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন মজুমদার উপস্থিত হয়ে তার পক্ষে অব্যাহতি পত্রটি…
-

জুনের শেষে উদ্বোধন হবে পদ্মা সেতু
ডেস্ক রিপোর্ট: পদ্মাসেতু জুন মাসের শেষে উদ্বোধন করা হবে। আর সেতুর নাম পদ্মাসেতুই থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, জুনের শেষ সপ্তাহের আগেই সব কাজ শেষ হয়ে যাবে। এর নাম পদ্মা সেতুই থাকবে,…
-

না ফেরার দেশে আবদুল গাফফার চৌধুরী
ডেস্ক রিপোর্ট: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরী আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জের…
-

৫ জুন থেকে শুরু হবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন
ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ (বাজেট) অধিবেশন শুরু হবে আগামী ৫ জুন। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আজ বুধবার এই অধিবেশন আহ্বান করেন। বুধবার (১৮ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন…
-

ফের চালু হচ্ছে ভারতের সাথে রেল যোগাযোগ
ডেস্ক রিপোর্ট: করোনা মহামারির কারণে ২ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর ২৯ মে থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে পুনরায় যাত্রীবাহী রেল চলাচল শুরু হতে যাচ্ছে। এ ছাড়া, তৃতীয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস আগামী ১ জুন থেকে চলাচল শুরু করতে পারে। সপ্তাহে ৪ দিন ঢাকা ও পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির (এনজেপি) মধ্যে এই ট্রেন চলাচল করবে। বাংলাদেশ…
-

কুসিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সিসি ক্যামেরা ভাড়া নেবে সিইসি
ডেস্ক রিপোর্ট: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সিসি ক্যামেরা বসানো হবে। এজন্য সিসি ক্যামেরা ভাড়া করতে দরপত্র আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৭ই মে) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব খোরশেদ আলম সই করা দরপত্রটি ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ইসি জানায়, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ব্যবহারের জন্য সিসি…
-

২২শে মে পর্যন্ত বাড়ল হজ নিবন্ধনের সময়
ডেস্ক রিপোর্ট: চলতি বছরে যারা হজ করতে সৌদি আরবে যেতে চান, তাদের নিবন্ধনের সময় ২২শে মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ১৬ই মে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া আজ বুধবারই শেষ হওয়ার কথা ছিল।আজ বুধবার বিকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর কথা জানানো হয়। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম বলেন, সরকারি…
-

দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ডেস্ক রিপোর্ট: দেশের অধিকাংশ জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ই মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা…
-

শুক্রবারে হচ্ছে না প্রাইমারী নিয়োগ পরিক্ষা
ডেস্ক রিপোর্ট: আগামী ২০ই মে সিলেট জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ কিন্ত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার (১৮ই মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নিয়োগ পরীক্ষাটি আগামী ৩রা জুন অনুষ্ঠিত হবে। এবার তিন পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা।…
Got any book recommendations?