Mindblown: a blog about philosophy.
-

ভয়ানক সমুদ্র যাত্রায় অসুস্থ টাইগাররা
স্পোর্টস প্রতিবেদন: ফেরিতে ভয়ানক ক্লান্তিকর সমুদ্র যাত্রায় সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় পৌঁছেছেন টাইগাররা। আগামীকাল রাতে মাঠে গড়়াবে প্রথম টি-টোয়েন্টি। ক্রিকেটাররা তার আগে ফিট হয়ে উঠতে পারবেন কিনা সেটা নিয়েই দেখা দিয়েছে দুশ্চিন্তা। সমুদ্রযাত্রা নিয়ে আগে থেকেই ভয় কাজ করছিল বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে। তারওপর ছিল পাঁচ ঘণ্টার সমুদ্র যাত্রা। অনেকে প্রথমবারের মতো এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে…
-

বাস ভাড়া বাড়লো দক্ষিন পশ্চিমাঞ্চলের
ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (টোল হিসাব করে পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী বাসের ভাড়া আবারও পুনর্নির্ধারণ করেছে সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন ভাড়া শুক্রবার (১ জুলাই ) থেকে কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫টি রুটের ভাড়া…
-

রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব
খেলাধুলা প্রতিবেদন: চরম ব্যর্থতা দিয়ে টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টির লড়াই। আগামীকাল শনিবার রাতে প্রতিদ্বন্দ্বিতায় নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে দারুণ একটি রেকর্ড গড়তে পারেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেন সাকিব। আর ৯২ রান প্রয়োজন…
-

দ্বিতীয় দফা বন্যায় দূর্ভোগে কুড়িগ্রাম
ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামে দ্বিতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ২০ হাজার মানুষ। প্রথম দফা বন্যার পানি নেমে যেতে না যেতেই দ্বিতীয় দফার বন্যায় নানা দুর্ভোগে পড়েছে তারা। সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চর সবুজপাড়া এলাকার আমজাদ হোসেন বলেন, ‘প্রথম দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এখনও মেরামত করতে…
-

আজ থেকে কার্যকর হচ্ছে বাজেট
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে।এই বাজেটে ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সমাপনী অধিবেশনে সংসদ সদস্যদের সর্বসম্মত কণ্ঠভোটে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পাশ হয়।শুক্রবার থেকে এ বাজেট বাস্তবায়ন শুরু…
-

যা করবেন জিলহজের প্রথম ১০ দিন
অনলাইন ডেস্ক: বান্দার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ একটি যে আল্লাহ তাআলা তাঁর বান্দাকে মৌসুমভিত্তিক কিছু বিশেষ ইবাদত দিয়েছেন। যাতে বান্দা সে সময় নিজেকে শাণিত করতে পারে। অল্প সময়ে বিশেষ কিছু আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। আর এই সময়ের মধ্যে অন্যতম বরকতময় সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। আল্লাহ তাআলা এই দিনগুলোর গুরুত্ব বোঝাতে…
-

মিশন এক্সট্রিমের দ্বিতীয় কিস্তির পোস্টার প্রকাশ
বিনোদন প্রতিবেদন: ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’ আসছে। ফার্স্টলুক পোস্টার প্রকাশের মাধ্যমে এরই মধ্যে সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে। বুধবার (২৯ জুন) সন্ধ্যায় প্রকাশিত পোস্টারটি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। একটি দুর্দান্ত অ্যাকশনের আভাস পাওয়া গেছে এতে, যা রীতিমতো দর্শকের আগ্রহকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।…
-

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস
ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি সফলভাবে মোকাবলা করে চলমান উন্নয়ন বজায় রাখা ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য সামনে রেখে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট আজ সংসদে পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আ. হ. ম মুস্তফা কামাল গত ৯ জুন জাতীয় সংসদে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায়…
-

আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত
ডেস্ক রিপোর্ট: আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান প্রধান শাখা জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শনিবার (২ জুলাই) পূর্ণ দিবস খোলা রাখার নির্দেশ দেওয়া হলো।…
-

বৃষ্টিপাত অব্যহত থাকবে আরও ৩ দিন
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন স্থানে হওয়া বৃষ্টি আরও তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার আবহাওয়ার অধিদপ্তর এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি…
Got any book recommendations?