Mindblown: a blog about philosophy.
-

লোডশেডিং নিয়ে সুখবর দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : সেপ্টেম্বর থেকে লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, উৎপাদন বাড়িয়ে অক্টোবর মাস থেকে স্বাভাবিক হবে লোডশেডিং। রোববার (৭ আগস্ট) বিদ্যুৎ ভবনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। নসরুল হামিদ বলেন, লোডশেডিং কমাতে এলাকাভিত্তিক কারখানা…
-

ময়মনসিংহের সেই শিশুর পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে অবিশ্বাস্যভাবে ভূমিষ্ঠ হওয়া শিশুটির পরিবারকে এক মাসের মধ্যে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত ট্রাস্টি বোর্ডকে এ টাকা দিতে বলা হয়েছে। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। আদালতে ট্রাস্টি…
-

জাপান থেকে সরাসরি মোংলায় ভিড়ল বিদেশি গাড়িবাহী জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক : প্রথম বারের মতো জাপান থেকে সরাসরি মোংলা বন্দরে এসেছে বিদেশি গাড়িবাহী একটি জাহাজ। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে মালেশিয়ার পতাকাবাহী জাহাজ এম ভি মালয়েশিয়া স্টার বন্দরের ছয় নম্বর জেটিতে ভিড়েছে । মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান, আজ আসা জাহাজটিতে এক হাজার ২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি এসেছে। জাপান থেকে…
-

শতকোটি ছাড়াল পদ্মা সেতুর টোল আদায়
ডেস্ক রিপোর্ট : পদ্মা সেতুতে টোল আদায় ছাড়াল ১০০ কোটি টাকা। যান চলাচল শুরুর ৪২ দিনে সেতু দিয়ে পাড়ি দিয়েছে নয় লাখ তিন হাজার ৮৪০টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১০১ কোটি নয় লাখ ১৪ হাজার ৪০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে প্রথম ২০ দিনে সেতুতে টোল আদায় ছাড়িয়েছিল অর্ধশত…
-

বিশেষ তেলের রহস্যভরা উপকারিতা!
লাইফস্টাইল ডেস্ক : রান্নার কাজে কিংবা ত্বক ও চুলের যত্নে সমানভাবে কার্যকর এই তেল। উপকারী এই তেলের অপকারিতা নেই বললেই চলে। বলছি, সরিষা তেলের কথা। আয়ুর্বেদ শাস্ত্রসহ আধুনিক চিকিৎসাবিজ্ঞানও এ বিষয়ে একমত। বাজারে সয়াবিন তেলের দাম চওড়া হওয়ায় তা প্রায় সরিষা তেলের দামকেই স্পর্শ করে ফেলেছে। তাই রান্নায় সয়াবিন তেলের পরিবর্তে ব্যবহার করতে পারেন পুষ্টিগুণে…
-

বাড়ল গণপরিবহনের ভাড়া, রোববার থেকে কার্যকর
ডেস্ক রিপোর্ট : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ল গণপরিবহনের ভাড়া। মহানগরীতে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়েছে। এদিকে বাসে…
-

এশিয়া কাপের দল ঘোষণা হচ্ছে কবে?
স্পোর্টস ডেস্ক : ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপের আসর। দল ঘোষণার শেষ সময় ছিল ৮ আগস্ট মানে আগামী সোমবার। তবে চোটের কারণে বিধ্বস্ত বিসিবি। দল ঘোষণা করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তাই বিসিবির অনুরোধ আমলে নিয়ে বাংলাদেশের দল ঘোষণার সময় আরও দুদিন বাড়িয়েছে এশিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-এসিসি। বিসিবির প্রধান নির্বাহীও গণমাধ্যমকে জানিয়েছেন,…
-

করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ২২০
হেলথ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ শনিবার এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি বলছে, নতুন দুজনসহ এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০৪ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭০৬ জন পুরুষ এবং ১০ হাজার ৫৯৮ জন নারী। দেশে…
-

বাস ভাড়া বাড়ল মহানগরীতে ৩৫, দূরপাল্লায় ৪০ পয়সা
ডেস্ক রিপোর্ট : জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা ও দূরপাল্লায় বাস ভাড়া ৪০ পয়সা বাড়ানো হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বনানীতে বিআরটিএর কার্যালয়ে অংশীজনের সঙ্গে বাস ভাড়া পুনঃনির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ…
-

ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যাপকভাবে কমেছে। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার সকাল নাগাদ ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল ৯৪ দশমিক ০২ ডলারে বিক্রি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার এটি ৯৩ দশমিক ৮১ ডলারে নেমে আসে, যা গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পর প্রায় সর্বনিম্ন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম…
Got any book recommendations?