Mindblown: a blog about philosophy.
-

শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছরেই সাপ্তাহিক দুদিন ছুটির সম্ভাবনা
ডেস্ক রিপোর্ট : দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছরই সাপ্তাহিক দুদিন ছুটির কথা ভাবছে সরকার। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই বিষয়ে চলছে চিন্তভাবনা। যদিও হয়নি সিদ্ধান্ত। খোদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন এসব তথ্য। এর আগে ফেব্রুয়ারিতে তিনি বলেছিলেন, নতুন শিক্ষাক্রম অনুযায়ী আগামী বছর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন হবে। গত মে মাসের শেষ দিন শিক্ষা মন্ত্রণালয়…
-

এই পাঁচ ভেষজে দুঃখ কখনো আপনাকে ছুঁতে পারবে না
লাইফস্টাইল ডেস্ক : মানুষের জীবনে প্রতিটি মুহূর্তই যেন এক একটি যুদ্ধক্ষেত্র। কখনো এই যুদ্ধে কেউ হচ্ছেন জয়ী আবার কেউবা হচ্ছেন পরাজিত। জীবনযুদ্ধে পরাজিত হলেই যেন চারদিক থেকে দুঃখ, হতাশা আপনাকে চারদিক থেকে ঘিরে ধরে। যদি আপনি এমন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন পার করে থাকেন তবে আপনার জন্যই আজকের এই আয়োজন। দুঃখ মানুষের জীবনের চরম বাস্তবতা…
-

হোয়াটসঅ্যাপের নতুন ঘোষণা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের স্বার্থে বরাবরই নতুন নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। কদিন আগে নতুন ফিচারের কথা জানিয়েছিল এ মেসেজিং অ্যাপ। যার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় হলো অনলাইন স্টেটাস লুকিয়ে রাখা। তারপরও একাধিক আপডেট এসেছে। এবার আরেকটি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছে ফেসবুকের মালিকানাধীন সংস্থা। এটির সাহায্যে এবার স্ক্রিনশট নেয়া থেকে বিরত করা…
-

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া ডেস্ক : দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারতের ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপ আকারে…
-

নতুন প্রেমে টাইগার
বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানির সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন উঠেছে! শুধু তাই নয়, শোনা যাচ্ছে ইতোমধ্যেই নাকি নতুন সম্পর্কেও জড়িয়েছেন টাইগার। দিশার সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টেনে কার প্রেমে মজেছেন ‘বাগী’র অভিনেতা? জানা যায়, আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে নাকি ডেট করছেন টাইগার। ২০২১ সালে প্রকাশিত মিউজিক ভিডিও…
-

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪
ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া মূল্যবান মালামাল উদ্ধারসহ চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৬ খুলনা সদর কোম্পানি থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাগেরহাট সদরের মো. রাসেল (৩৮), রামপালের মো. আসাদ শেখ (৩২), মো. সোহেল শেখ (২১) ও…
-

শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন
স্পোর্টস ডেস্ক : খবরটি কদিন আগেই শোনা গিয়েছিল, কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসছে। শেষ পর্যন্ত তাই হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২১ নভেম্বর বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। এখন একদিন এগিয়ে ২০ নভেম্বর শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর। কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে এখনো তিন মাসের বেশি সময় বাকি। এরই মধ্যে নতুন খবর আসে,…
-

নিত্যপণ্যের দামে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস
ডেস্ক রিপোর্ট : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দেশে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। আজ শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, মতিঝিল, কাপ্তানবাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি, স্বামীবাগ, মিরপুর, বাড্ডা, রামপুরাসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে—প্রতিটি পণ্যের দাম চড়া। এর মধ্যে সবচেয়ে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা বেড়ে ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়া…
-

বৃষ্টিকে বিড়াল কুকুর বা মুষলধারার সঙ্গে তুলনা করা হয় কেন?
বিনোদন ডেস্ক : প্রবল বেগে বৃষ্টিকে বোঝাতে ইংরেজি প্রবাদে ব্যবহার করা হয় ‘ক্যাটস অ্যান্ড ডগস’ শব্দগুচ্ছ। অর্থাৎ বিড়াল কুকুরের সঙ্গে বৃষ্টির সম্পর্ক জুড়ে দেয়া হচ্ছে। আবার আমাদের দেশে প্রবল বেগে বৃষ্টি বোঝাতে ব্যবহার করা হয় ‘মুষলধারে’ শব্দটি। কিন্তু কেন? তা কি আমরা কেউ জানি? ঘন বর্ষণকে বাংলায় মুষলধারা শব্দের সঙ্গে কেন তুলনা করা হয় প্রথমে…
-

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ংকর সৌরঝড়
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ংকর সৌরঝড়। আগামী সোমবার (১৫ আগস্ট) এই সৌরঝড় পৃথিবীতে আছড়ে পড়তে পারে। আর সেই ঝড়ের কারণে সমস্যা তৈরি হতে পারে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায়। বুধবার (১০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই সৌরঝড়ের কারণে বিপুল অংশে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা।…
Got any book recommendations?