Mindblown: a blog about philosophy.
-

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ
আবহাওয়া ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই ঘনীভূত হচ্ছে। লঘুচাপের প্রভাবে প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে সাগর। তাই, গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা বনবিভাগের দুবলারচরের ভেদাখালী খালে নিরাপদে আশ্রয় নিয়েছেন। ঝড়ে দুবলা সংলগ্ন গভীর সাগরে এখন পর্যন্ত ট্রলারডুবির মতো কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে, আজ শুক্রবার ভোর থেকে দুবলারচর এলাকাসহ সাগরে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হচ্ছে।…
-

দেশে ডেঙ্গু আক্রান্ত ৯৩ জন রোগী হাসপাতালে
হেলথ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে…
-

জিনিসপত্রের দাম আমাদের কারণে বাড়েনি : পরিকল্পনামন্ত্রী
ডেস্ক রিপোর্ট : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ গরিবের সরকার। আওয়ামী লীগের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পান না। এক মাসে জিনিসপত্রের দাম সামান্য বেড়েছে। বেড়েছে তেল ও চালের দাম। আমরা অস্বীকার করি না, কিন্তু আমাদের কারণে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পায়নি। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে…
-

বাংলাদেশে ভালো কিছু করলে দুনিয়ার শত্রু হতে হয় : অনন্ত জলিল
বিনোদন ডেস্ক : বাংলাদেশে ভালো কিছু করতে গেলে দুনিয়ার শত্রু হতে হয় বলে মন্তব্য করেছেন আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। কেন এ আক্ষেপ তাঁর? ঘটনার শুরু এখানে। অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ‘দিন : দ্য ডে’র ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। আজ বুধবার ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান মুর্তজা…
-

সবাই বাংলাদেশের সঙ্গে খেলতে চায়, বললেন পাপন
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে চলতি বছর খুব ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। আগামী চার বছরের চক্রেও থাকবে আরও ব্যস্ততা। আন্তর্জাতিক ক্রিকেটের আগামী চার বছরের ভবিষ্যৎ সফরসূচি (ফিউচার ট্যুর প্ল্যান-এফটিপি) চূড়ান্ত করেছে আইসিসি। যেখানে আগামী দুই চক্র মানে ২০২৩ সাল থেকে ২০২৫ এবং ২০২৫ সাল থেকে ২০২৭ পর্যন্ত সব মিলিয়ে মোট ১৫০টি ম্যাচে অংশ নেবে…
-

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত কমেছে
হেলথ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জনে দাঁড়াল। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭০ জন। এনিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী…
-

কমছে ডলারের দাম, নেমেছে ১১০ টাকার নিচে
আন্তর্জাতিক ডেস্ক : প্রবাসী আয় রেমিট্যান্সের প্রবাহ বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এতে হু হু করে বাড়তে থাকা মার্কিন ডলার এখন উল্টো পথে হাঁটতে শুরু করেছে। কমতে শুরু করেছে দাম। ফলে, বাড়ছে টাকার মান। গত সপ্তাহে কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ ডলার যেখানে ১২০ টাকা পর্যন্ত উঠেছিল, আজ বৃহস্পতিবার তা নেমে এসেছে ১১০ টাকায়।…
-

এলএনজির দাম আরও বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে স্পট মার্কেটে (খোলাবাজার) তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম আরও বেড়েছে। এখন প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম বেড়ে হয়েছে ৫৬ দশমিক ৭১৫ ডলার। দুই মাসেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী এ জ্বালানিপণ্যটির দাম। তবে, এলএনজির জাপানভিত্তিক বাজার জেকেএমে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম গত সোমবার ছিল ৪৫ দশমিক ৪৪৩ ডলার, সেটি…
-

গার্ডার চাপায় প্রাণহানি : শাস্তিতে আপত্তি নেই চীনের
ডেস্ক রিপোর্ট : রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলাকালীন ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গেজহুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) বিরুদ্ধে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিলে কোনো আপত্তি থাকবে না। এসময় তিনি…
-

দফায় দফায় বেড়ে কমতে শুরু করেছে ডিমের দাম
ডেস্ক রিপোর্ট : দফায় দফায় বেড়ে যাওয়া ডিমের দাম কমতে শুরু করেছে। শেষ পর্যন্ত ডজনপ্রতি নেমে এসেছে ১৫০ টাকায়। গত মঙ্গলবার পর্যন্ত প্রতি ডজন ডিমের দাম ছিল ১৬০ টাকা। আজ তা কোথাও কোথাও বিক্রি হয়েছে ১৪৫ টাকায়ও। তবে, খুচরা বাজারে ডিমের হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আজ বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।…
Got any book recommendations?