Mindblown: a blog about philosophy.
-

পটুয়াখালী সৈকতে একই দিনে ভেসে এলো মৃত তিমি ও ডলফিন
ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ৩০ ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থের বেলিন প্রজাতির একটি মৃত তিমি ভেসে এসেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে জোয়ারের পানিতে সৈকতের ঝাউ বাগান পয়েন্টে এই তিমিটি ভেসে আসে। একই দিন ট্যুরিজম পার্ক সংলগ্ন তীরে ভেসে আসে একটি অর্ধগলিত ডলফিন। এ বিষয়ে ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ…
-

কোটি মানুষের স্বপ্নের বঙ্গমাতা সেতুর দ্বার খুলছে কাল
ডেস্ক রিপোর্ট : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের স্বপ্নের ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ আগামীকাল রোববার খুলে দেওয়া হচ্ছে। সেতুটি সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের বেকুটিয়ায় কঁচা নদীর ওপর নির্মিত এই সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি-কোটি মানুষের আরও একটি স্বপ্ন পুরণ হতে যাচ্ছে। বঙ্গমাতা সেতু এলাকায় আজ…
-

চা শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট : চাশ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ আশ্বাস দেন। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগানের শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় তাকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পাত্রখোলা চা বাগানের অনুষ্ঠানে…
-

চীনের দুশ্চিন্তা বাড়াল ভারতের রণতরী বিক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক : উদ্বোধন হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তের। ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের কোচিনে উদ্বোধন হয় অত্যাধুনিক যুদ্ধজাহাজটির। ৪৫ হাজার টন ওজনের জাহাজটি নির্মাণে মোট খরচ হয়েছে ২৩ হাজার কোটি রুপি বা ২৯০ কোটি ডলার। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন ও ফ্রান্সের মতো মাত্র অল্প কয়েকটি দেশেরই সক্ষমতা…
-

২০ কোটিতে খামারবাড়ি কিনেছেন আনুশকা-কোহলি
বিনোদন ডেস্ক : ক্রিকেটপাড়া কিংবা বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা মুম্বাইয়ের আলিবাগে একটি জমি কিনেছেন, যা একটি খামারবাড়ি। বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে বলছে, মানি কন্ট্রোলের নথি অনুসরে আট একর এই জামির দাম ২০ কোটি রুপি। আর সামিরা ল্যান্ড অ্যাসেট প্রাইভেট লিমিটেডের কাছে এই জমি নিবন্ধিত হয়েছে ১ সেপ্টেম্বর। আলিবাগের জিরাদ গ্রামে…
-

ব্যর্থতাকে সঙ্গী করে ঢাকায় ফিরল বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক : নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলার প্রত্যাশা নিয়ে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। স্বপ্ন ছিল, টি-টোয়েন্টির হতাশা দূর করে জয়ের আলোতে ফেরা। কিন্তু তার কোনোটাই হলো না। বিপরীতে সঙ্গী হলো একরাশ হতাশা। এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার হতাশাকে সঙ্গী করে আজ শনিবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ সকাল ১০টায় শাহাজালাল…
-

এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৯, আহত ৯৬১
ডেস্ক রিপোর্ট : আগস্ট মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪৫৮টি ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১৯ জন ও আহত ৯৬১ জন। নিহতদের মধ্যে নারী ৬৪ জন ও শিশু ৬৯টি। ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭২ জন, যা মোট নিহত মানুষের ৩৩ দশমিক ১৪ শতাংশ। আজ শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।…
-

ইউএস ওপেন থেকে সেরেনার বিদায়
স্পোর্টস ডেস্ক : নিজেকে নতুন করে ফিরে পেতে ইউএস ওপেনের মঞ্চে ফেরেন সেরেনা উইলিয়ামস। কিন্তু পারলেন না এবারের মুকুট মাথায় পরতে। তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো এই কিংবদন্তি টেনিস তারকাকে। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে সেরেনাকে ৭-৫, ৬-৭ (৪), ৬-১ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার আয়লা তমইয়ানোভিচ। যুক্তরাষ্ট্রের তারকাকে হারিয়ে আয়লা পেয়ে গেলেন চতুর্থ রাউন্ডের টিকেট। আর…
-

অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস
স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ হিসেবে নিশ্চিতভাবে ফেভারিট অস্ট্রেলিয়া। সেই সঙ্গে নিজেদের ঘরের মাঠ। তবুও যে জিম্বাবুয়ের কাছে এমন দিন দেখতে হবে সেটা হয়তো দুঃস্বপ্নেও ভাবেনি অসিরা। অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই উড়িয়ে ঐতিহাসিক জয় তুলে নিল জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে তিন উইকেটের ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। তিন সংস্করণ মিলিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে…
-

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ডেস্ক রিপোর্ট : সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার সকালে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ লুৎফর রহমান…
Got any book recommendations?