Mindblown: a blog about philosophy.
-

৫০-এর অধিক প্রশিক্ষণ নিচ্ছে পার্বত্যাঞ্চলে
ডেস্ক রিপোর্ট : পার্বত্যাঞ্চলের প্রশিক্ষণ শিবিরে ৫০-এর অধিক প্রশিক্ষণার্থী জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। আজ শুক্রবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন অঞ্চল থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সাতজন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী…
-

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু, শনাক্ত ১২৪
হেলথ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১২৪ জন। এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪১২ জন মারা গেছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৪ হাজার দুইজন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে, দেশে ২০ অক্টোবর সকাল ৮টা…
-

বিএনপি আন্দোলন জমাতে উসকানি দিয়ে লাশ ফেলতে চায়
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন জমাতে উসকানি দিয়ে লাশ ফেলতে চায়। শনিবার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভয় দেখানোর চেষ্টা করছে। তারা উসকানি দিয়ে লাশ ফেলতে চাইলে সরকার দায়ী থাকবে না।…
-

অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক : ঠিক এক বছর আগে এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই বিশ্বকাপের ট্রফি হাতছাড়া করেছিল নিউজিল্যান্ড। বছর ঘুরে সেই একই মঞ্চ, প্রতিপক্ষও একই। প্রতিশোধ নেবার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করল না কিউইরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে নিউজিল্যান্ড। আজ শনিবার বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। অসিদের ঘরের…
-

এক নজরে দেখে নিন বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের খেলা শেষ। এবার মাঠে গড়াচ্ছে সুপার টুয়েলভ। এই পর্বে হবে ৩০টি ম্যাচ। বাছাই পর্বের ‘এ’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস, ‘বি’ গ্রুপ থেকে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড সুপার টুয়েলভে ওঠে। গ্রুপ-১ আগে থেকেই আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তাদের সঙ্গে খেলবে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। গ্রুপ-২-তে আগে ছিল বাংলাদেশ,…
-

কাখোভকা বাঁধ উড়িয়ে দেওয়ার ছক কষছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের দক্ষিণাঞ্চলে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ উড়িয়ে দেওয়ার ছক কষার অভিযোগ করেছেন রাশিয়ার বিরুদ্ধে। বাঁধ উড়িয়ে দেওয়া হলে ‘বড় ধরনের বিপর্যয়’ ঘটবে বলে তিনি সতর্ক করেন। বৃহস্পতিবার রাতের এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের তথ্যানুযায়ী, নিপ্রো নদীর নোভা কাখোভকা বাঁধটি রুশ বাহিনী খনন করেছিল। জেলেনস্কি পশ্চিমা নেতাদের কাছে অনুরোধ…
-

সেমি ফাইনালে খেলবে বাংলাদেশ?
স্পোর্টস ডেস্ক : শিরোনামটা খটকা লাগলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ‘বি’ গ্রুপে চোখ ছোঁয়ালেই দেখবেন, আসলেই টাইগাররা সেমিফাইনালে খেলতে পারে। আর সেই কথাটা খুব একটা আকাশ কুসুম কল্পনাও নয় কিংবা গাছে কাঁঠাল গোফে তেল দেওয়ার মতোও নয়। দরকার কেবল সাহসের ও মানসিক দৃঢ়তার। কারণ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ সহজ। এক হচ্ছে নেদারল্যান্ডস, আরেক জিম্বাবুয়ে। শক্তির হিসেব…
-

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সুপার টুয়েলভ
স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বের ঘটন-অঘটন শেষে আগামীকাল থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ। সিডনি ক্রিকেট গ্রাউন্ড প্রস্তুত, প্রস্তুত ক্রিকেট ভক্তরা। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টির অষ্টম বিশ্ব আসর এটি। সংস্করণ ক্ষুদ্র হলেও ধারে-ভারে-আবেদনে সবার চেয়ে এগিয়ে কুঁড়ি-বিশের লড়াই। প্রথম ম্যাচে কাল স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। গত আসর যেখান থেকে শেষ হয়েছিল, এবার সেখান থেকে…
-

দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মানা ও জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার ও ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার ‘জাতীয় নিরাপদ সড়ক-২০২২’ উপলক্ষে এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা অর্জনের পরপরই যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেছিলেন।…
-

নির্বাচন ছাড়া অন্য কোনো চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার সুযোগ নেই
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার সুযোগ নেই। আজ শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সেতুমন্ত্রী একথা বলেন। সরকারকে সরাতে না পারলে নাকি জাতির অস্তিত্ব থাকবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের…
Got any book recommendations?