Mindblown: a blog about philosophy.
-

বরিশালে শুরু হয়েছে বাস ও থ্রি হুইলার ধর্মঘট
ডেস্ক রিপোর্ট : বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন আজ শুক্রবার সকাল থেকে বরিশালে শুরু হয়েছে বাস ও থ্রি হুইলার ধর্মঘট। মালিক সমিতির পক্ষ থেকে কোনোরকম ঘোষণা না দেয়া হলেও বন্ধ রয়েছে অভ্যন্তরীন এবং দূর পাল্লার রুটের লঞ্চ চলাচলও। মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ রাখার দাবিতে দুই দিনের ধর্মঘট ডেকেছে বরিশালের বাস মালিকদের দুটি সমিতি। অপরদিকে…
-

ইমরানের ওপর হামলা , নজর রাখছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার প্রতিক্রিয়ায় দেশটির ঘটনাবলীর ওপর ‘গভীরভাবে নজর রাখা হচ্ছে’ বলে জানিয়েছে ভারত। এনডিটিভি জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘সবেমাত্র ঘটনা ঘটেছে। আমরা গভীরভাবে ঘটনা পর্যবেক্ষণ করছি এবং চলমান পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করতে থাকব।’ ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)-এর লংমার্চের মধ্যে বৃহস্পতিবার ওয়াজিরাবাদের…
-

গুলিবিদ্ধ ইমরান খানের কী অবস্থা এখন !
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে লং মার্চে ঢুকে গুলিবর্ষণের ঘটনায় তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পরই দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাদের। জানা গেছে, বর্তমানে ইমরান খান শঙ্কামুক্ত। ইমরান খানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। শওকত খানুম মেমোরিয়াল হাসপাতালের প্রধান ফয়সাল সুলতান বলেন, ইমরান খানের অবস্থা স্থিতিশীল…
-

দুই দিন আগেই হাজির বিএনপির নেতাকর্মীরা
ডেস্ক রিপোর্ট : বরিশালে বিএনপির গণসমাবেশের দুই দিন আগেই সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী। মাঠেই অবস্থান করছে তারা। মাঠেই আদায় করছে নামাজ। আজ বৃহস্পতিবার নগরীর বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে মাগরিবের নামাজ আদায় করে শত শত নেতাকর্মী। আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশ। সমাবেশের দুই দিন আগেই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মী…
-

দক্ষিণ আফ্রিকার হারে আশা জাগলো বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার কাছে বাঁচা-মরার লড়াইয়ে জয় পেয়েছে পাকিস্তান। ফলে দলটি সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রেখেছে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ৩৩ রানে হেরে যাওয়ায় নতুন সমীকরণ সামনে এসেছে। আজ পাকিস্তান হেরে গেলে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যেত। কারণ, ৭ পয়েন্ট নিয়ে সরাসরি সেমিফাইনালে উঠে যেত দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ৬…
-

ইমরান খানকে বাঁচিয়ে ‘হিরো’ ইবতিসাম নামে এক যুবক
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে যখন হামলাকারী গুলি করতে যায়, তখন তাকে আটকে ধরে ইবতিসাম নামে এক যুবক। হামলাকারীর বক্তব্য অনুযায়ী, ইমরান খানকে হত্যার ‘সর্বোচ্চ চেষ্টা’ করেছে সে। সে হিসেবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন ইবতিসাম। জিও টিভিতে ওই ছবি প্রকাশিত হওয়ার পর থেকে ‘আওয়ার হিরো’ অর্থাৎ ‘আমাদের নায়ক’ হ্যাশট্যাগে তার নাম…
-

ইমরান খানের ওপর হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির ওয়াজিরাবাদ পুলিশ আল জাজিরাকে তথ্য নিশ্চিত করেছে। আজ বৃহস্পতিবার ওয়াজিরাবাদের আল্লাহ ওয়াল্লা চকে লংমার্চে দুই হামলাকারী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে এক হামলাকারী নিহত হন। গ্রেপ্তারের পর পাকিস্তান পুলিশের কাছে দেওয়া এক বিবৃতিতে হামলাকারী বলেছেন, তিনি…
-

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৯, শনাক্ত ৮৮২
হেলথ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ১৬১ জন মারা গেছে। আজ বৃহস্পতিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।…
-

বৃষ্টি আইনে ৩৩ রানে জিতে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি আইনে ৩৩ রানে জিতে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। আজ বৃহস্পতিবার পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮৫ রান করে পাকিস্তান। বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা কমিয়ে ১৪ ওভার করা হয়। ১৪ ওভারে দক্ষিণ আফ্রিকার নতুন লক্ষ্য হয় ১৪২ রান। বৃষ্টির আগে ৯ ওভারে ৪ উইকেটে…
-

গুলিবিদ্ধ ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক : লংমার্চে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কয়েকটি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, কিছু মানুষের সহায়তায় আহত ইমরান খানকে একটি গাড়িতে তোলা হয়। পিটিআই প্রধানের পায়ে ব্যান্ডেজও দেখা গেছে। ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পাঞ্জাব পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। গত ২৯ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে পিটিআই চেয়ারম্যান ইমরান খান লং মার্চ শুরু…
Got any book recommendations?