Mindblown: a blog about philosophy.
-

চীনে ঝেংজিং হুয়াংহে সেতুতে দুই শতাধিক গাড়ি দুর্ঘটনায় পড়েছে
আন্তর্জাতিক ডেস্ক : চীনের ঝেংঝৌ শহরের ঝেংজিং হুয়াংহে সেতুতে দুই শতাধিক গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এএফপির খবরে বলা হয়েছে, বুধবার সকালে ইয়েলো নদীর ওপর একটি সেতুতে কুয়াশা পড়ে। এতে দুই শতাধিক গাড়ি দুর্ঘটনায় পড়ে। এই ঘটনায় নিহত হয়েছেন একজন। ইয়েলো নদীর ওপর অবস্থিত ঝেংজিং হুয়াংহে ব্রিজ ঝেংঝৌ ও শিনজিয়াংকে যুক্ত করেছে। সেতুর ওপর বিপরীতমুখী দুটি পথ রয়েছে। দুই…
-

টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে
ডেস্ক রিপোর্ট : রাজধানীর সন্নিকটে কহরদরীয়া খ্যাত টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ১৩ জানুয়ারি ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমা। ইজতেমাকে সামনে রেখে এগিয়ে চলছে সকল প্রস্তুতি। ২০২৩ সালের ১৩ জানুয়ারি শুরু হয়ে ১৫ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম পর্ব।…
-

স্বপ্নের মেট্রোরেলে চড়ে প্রধানমন্ত্রী উত্তরার দিয়াবাড়ি থেকে চলতে শুরু করেছে
ডেস্ক রিপোর্ট : স্বপ্নের মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে টিকেট কেটে চড়েন বহু আকাঙ্খিত এ রেলে। প্রধানমন্ত্রীর ছোটবোন বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এরপরই উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের উদ্দেশে…
-

কাতারে বি-২০১ মেসির সেই রুম হবে জাদুঘর
স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সারা জীবন ধরে রাখার উদ্যোগ নিয়েছে কাতার। ৩৬ বছর পর আলবিসেলেস্তেরা বিশ্বকাপ জিতেছে আর তাদের সম্মানে বিশেষ উদ্যোগ নিয়েছে কাতার বিশ্ববিদ্যালয়। যে রুমে মেসি থেকেছেন, সেই বি-২০১ নম্বর রুমটিতে ছোট জাদুঘর বানানোর ঘোষণা দিয়েছে তারা। বিশ্বকাপ খেলতে গিয়ে আর্জেন্টিনার বেইস ক্যাম্প করা হয়েছিল দোহায়, কাতার ইউনিভার্সিটির ভেতরে। ইউনিভার্সিটির…
-

জুনে হতে পারে এইচএসসি ,এপ্রিলে এসএসসি
ডেস্ক রিপোর্ট : আগামী বছরের (২০২৩) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) এপ্রিলের মাঝামাঝি সময়ে হতে পারে। আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুনে হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান। তিনি গণমাধ্যমকে বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা…
-

২০২৩ সালে ফ্রান্স-জার্মানির যুদ্ধ হবে
আন্তর্জাতিক ডেস্ক : আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ইউরোপের অন্যতম দুই শক্তিধর দেশ ফ্রান্স এবং জার্মানির মধ্যে যুদ্ধ শুরু হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রেও গৃহযুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি; যে যুদ্ধ দেশটির ধনকুবের এলন মাস্ককে মার্কিন প্রেসিডেন্ট বানিয়ে দেবে। এক প্রতিবেদনে…
-

মেট্রোরেল বিশ্বে বাংলাদেশের মর্যাদাকে বাড়িয়ে দেবে
ডেস্ক রিপোর্ট : স্বপ্নের মেট্রোরেলের শুভ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেল বিরাট ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এ মেট্রোসার্ভিস বিশ্বে বাংলাদেশের মর্যাদাকে আরও বাড়িয়ে দেবে। আমরা ধীরেধীরে উন্নত রাষ্ট্রে উন্নীত হচ্ছি। এ জন্য আমাদের উন্নয়নের ধারাও ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে উত্তরার দিয়াবাড়ি স্টেশন সংলগ্ন উত্তরা ১৫…
-

মেট্রোরেল যাত্রীদের জন্য পরামর্শ
ডেস্ক রিপোর্ট : রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১১টায় উত্তরার দিয়াবাড়িতে দেশের প্রথম মেট্রোরেল পরিষেবা উদ্বোধন করেন প্রধামন্ত্রী। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি জানিয়েছে, শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। পৌনে ১২ কিলোমিটারের এই পথ মেট্রোরেলে পাড়ি দিতে সময়…
-

মেট্রোরেল দেশবাসীর জন্য স্বাধীনতার মাসে প্রধানমন্ত্রির বিরাট উপহার
ডেস্ক রিপোর্ট : মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেল দেশবাসীর জন্য স্বাধীনতার মাসে শেখ হাসিনার বিরাট উপহার। এ মেট্রোরেল আজ কোনো স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। এ কারণেই বিরোধী দলের মনে বড় জ্বালা। আজ…
-

স্বপ্নের মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট : স্বপ্নের মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। মেট্রোরেলের শুভ উদ্বোধন করতে রাজধানীর উত্তরায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী উত্তরায় উদ্বোধনস্থলে পৌঁছান। উদ্বোধনস্থলে পৌঁছেই তিনি ফলক উন্মোচন করেন। প্রধানমন্ত্রী এখান একটি সুধী সমাবেশে বক্তব্য দেবেন।…
Got any book recommendations?