Mindblown: a blog about philosophy.
-

সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের কালীগঞ্জ যাত্রীবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ রোববার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণও জানা যায়নি। কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন মাস্টার শাহজাহান শেখ জানান, গোয়ালন্দঘাট থেকে খুলনাগামী যাত্রীবাহী গোয়ালনন্দ লোকাল ট্রেন কোটচাঁদপুর-কালীগঞ্জ…
-

নিরাপদ সড়কের দিক থেকে ভারতের পরই বাংলাদেশের অবস্থান
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিরাপদ সড়কের দিক থেকে ভারতের পরই আমাদের (বাংলাদেশ) অবস্থান। আজ রোববার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন। কাদের বলেন, ‘দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ২০২০ সালে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও ভারতের অবস্থান যথাক্রমে…
-

জানা গেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সময়
ডেস্ক রিপোর্ট : আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে পাঠানো প্রস্তাবে এমনটাই উল্লেখ করা হয়েছে। গত বৃহস্পতিবার এ প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়…
-

একদিনে স্বর্ণের দাম বাড়ল ২২.১৮ ডলার
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারসহ বিভিন্ন দেশে কয়েক মাসে স্বর্ণের চাহিদা বেড়েছে। এর কারণে মূল্যবান এই ধাতুর দাম তরতরিয়ে বাড়ছে। এ প্রতিবেদন লেখার সময় রবিবার দুপুর ১২টায় বিশ্ববাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম বেড়েছে ২২ দশমিক ১৮ ডলার। ফলে গত এক মাসে বেড়েছে ১২১ দশমিক ৬৫ ডলার। এদিন দুপুরে বিশ্ববাজারে সোনার দাম ছিল আউন্সপ্রতি ১ হাজার ৯২০ ডলার।…
-

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত, ৬৭ মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক : নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখনো উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার সকালে পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২…
-

এবার মরুর বুকে এল ক্লাসিকোর মহারণ
স্পোর্টস ডেস্ক : ক্লাব ফুটবলের সবচেয়ে বড় লড়াই এল ক্লাসিকো। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই লড়াই কেবল একটি ম্যাচে সীমাবদ্ধ নয়। এটি মর্যাদার, আবেগের, অনুভূতির। সেটি যদি হয় ফাইনাল ম্যাচ, তাহলে আগুনের ফুলকি বের হতে থাকে অনবরত। সেই উত্তাপ ছড়াতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে…
-

শৈত্যপ্রবাহ বিস্তারের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
ডেস্ক রিপোর্ট : সারাদেশে দিনের তাপমাত্রা বাড়লেও রাতে কমতে পারে। এর সঙ্গে শৈত্যপ্রবাহ বিস্তারের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।…
-

চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন
ডেস্ক রিপোর্ট : সৌদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন। আজ রোববার (১৫ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। হজচুক্তির বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের বলেন, ‘করোনার পর বিগত বছরে স্বল্প সময়ে আমরা সবাই মিলে…
-

বিতর্ক নিয়ে যা বলল বিসিবি
স্পোর্টস ডেস্ক : বিতর্ক থেকে যেন নিস্তারই পাচ্ছে না এবারের বিপিএল। ঢাকা পর্ব শেষ হয়ে চট্টগ্রামে এসেও সঙ্গী সেই বিতর্ক। মাঠের বাইরের গল্প ছাপিয়ে এখন খলনায়ক আম্পায়াররা। রিভিউ নেই শুরু থেকে, রাখা হয়েছে এডিআরএস। সেটিই উস্কে দিল বিতর্কের নতুন অধ্যায়। আম্পায়ারদের সিদ্ধান্তে স্বচ্ছতার ঘাটতি দলগুলোর চিন্তা বাড়িয়ে দিচ্ছে। ভুল আম্পায়ারিংয়ের সর্বশেষ বলি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের…
-

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক : নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখনো উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার সকালে পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২…
Got any book recommendations?