Mindblown: a blog about philosophy.
-

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুরে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। দলে এসেছে একটি পরিবর্তন। শামীম হোসেন পাটোয়ারীর জায়গায় নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ইংল্যান্ডের বাঁহাতিদের সামাল দিতেই হয়তো মিরাজকে দলে টানা হয়েছে। বাংলাদেশ একাদশে আছেন সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম…
-

রাবিতে দুদিনের ক্লাস ও পরীক্ষা স্থগিত
ডেস্ক রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে বিনোদপুর। আজ শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ফলে আগামীকাল রোববার ও পরদিন সোমবার সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।…
-

সীতাকুণ্ডে তুলার গোডাউনের আগুন ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গোডাউনের আগুন ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। উপজেলার কুমিরা ইউনিয়নের হিঙ্গিরি পাড়া এলাকায় শনিবার (১১ মার্চ) সকালে নেলসন কন্টেইনার ডিপোর পাশে ইউনিটেক্স স্পিনিং মিলের তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে গুদামের সংস্কার কাজের ওয়েল্ডিং থেকে আগুন ছড়িয়েছে বলে ধারণা…
-

বিস্ফোরণের ঘটনায় নাশকতার প্রমাণ পাওয়া যায়নি
ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাম্প্রতিক ঘটা বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। আমাদের গোয়েন্দা সংস্থা এ পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা কোনো নাশকতার প্রমাণ পাইনি। নাশকতার কোনো পরিকল্পনার সংবাদও আমাদের কাছে আসেনি । মুন্সীগঞ্জের সিরাজদিখানে আজ শনিবার (১১ মার্চ) দুপুরে একটি রিসোর্টে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান…
-

সাগরে ভাসছে ১৩০০ অভিবাসন প্রত্যাশী
আন্তর্জাতিক ডেস্ক : ভালো ভবিষ্যতের আশায় ইউরোপে পাড়ি দেওয়া অভিবাসন প্রত্যাশীর সংখ্যা কমছেই না। সপ্তাহ দুয়েক আগে ইতালি উপকূলে বৈরি আবহাওয়ায় নৌকা ডুবিতে মারা যায় ৭৩ অভিবাসন প্রত্যাশী। সেই রেশ কাটতে না কাটতেই আরও তিনটি কাঠের নৌকায় দেখা দিয়েছে ইতালির সমুদ্র সীমায়। ওই তিন নৌকায় রয়েছে অন্তত এক হাজার ৩০০ অভিবাসন প্রত্যাশী। তাদের উদ্ধারে ইতোমধ্যে…
-

স্বাধীনতার সুফল ব্যর্থ হতে দেব না
ডেস্ক রিপোর্ট : বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেছেন, ‘আমরা নাকি কিছুই করি নাই। আজ ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে বিদেশে বসে তারা রাজনীতি করে। এখন ঘরে ঘরে বিদ্যুৎ। বিদ্যুৎ দিয়েছি বলেই তো এত কথা বলার সুযোগ পাচ্ছে। তারা আমাদের সুযোগ ভোগ করে আমাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা স্বাধীনতার সুফল ব্যর্থ হতে দেব না।’…
-

শিক্ষার্থীরা জড়াচ্ছে কিশোর গ্যাংয়ে
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে অপরাধে জড়িয়ে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। মাধ্যমিকের গন্ডি পার না হলেও তারা নিজেদের তৈরি করছে ‘নেতা’র স্টাইলে। গ্রুপ বেঁধে যায় নেতার কাছে। আবার ওই নেতার নির্দেশে অনেকে জড়িয়ে পড়ছে মারামারি, ছিনতাইসহ নানা অপরাধে। কথিত নেতাদের প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এসব শিক্ষার্থী। আর এই কিশোর গ্যাং গড়ে উঠছে কোচিং সেন্টারে পড়ার…
-

১৬ দিন মুম্বাইয়ে ছিলাম হিন্দি শিখে গেছি
বিনোদন ডেস্ক : বাংলাদেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ঘোর বিরোধিতা করছেন চিত্রনায়ক জায়েদ খান। কারণ হিসাবে এই নায়ক এক আয়োজনে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘গত ১৬ দিন মুম্বাই গিয়েছিলাম কাজে। সেখানে এ কদিন থেকেই হিন্দি ভাষা শিখে গেছি। আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার…
-
উৎসবের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ
ডেস্ক রিপোর্ট : চতুর্থবারের মতো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে ময়মনসিংহ এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। আজ শনিবার (১১ মার্চ) সাড়ে চার বছর পর ময়মনসিংহে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহ বিভাগ ও সিটি করপোরেশনসহ নানা উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন নিয়ে শহর সেজেছে নবরূপে। সব প্রস্তুতি শেষে বঙ্গবন্ধুকন্যাকে বরণ করতে…
-

লাল ফিতার দৌরাত্ম্য দূর করা হবে
ডেস্ক রিপোর্ট : ব্যবসা ও বাণিজ্যের পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগের ক্ষেত্রে সরকারের উদারতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লাল ফিতার দৌরাত্ম্য দূর করা হবে। যে বিষয়ে সিদ্ধান্ত হবে, সঙ্গে সঙ্গে বাস্তবায়নও হবে। আজ শনিবার (১১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিট- ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ…
Got any book recommendations?