Mindblown: a blog about philosophy.
-

বাংলাদেশের জয়ের উচ্ছ্বাস
স্পোর্টস ডেস্ক : লক্ষ্যটা খুব বড় ছিল না। কিন্তু মুজিব-ফারুকিদের বিপক্ষে রান তাড়ার শুরুটা হয় চরম হতাশার। একের পর এক টপ অর্ডারদের হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। ম্যাচের ভাগ্য দুলছিল আফগানিস্তানের পক্ষেই। তবে তাওহিদ হৃদয় ও শামীম হোসেন মিলে পাল্টে দেন দৃশ্যপট। তাতে চালকের আসনে ফের বাংলাদেশের নাম। নাটকের তখনও বাকি! কারণ, শেষ ওভার হ্যাটট্রিক…
-

বোলিং দাপটে ধুঁকছে আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে আফগানিস্তান এক শক্তিশালী দলের নাম। সেই বিষয়টি বেশ ভালো করেই জানা সাকিব আল হাসানের দলের। কারণ এই আফগানদের বিপক্ষে খেলা ৯ টি-টোয়েন্টির ৬টিতেই হেরেছে বাংলাদেশ। লাল-সবুজের দলের সামনে সুযোগ সেই পরিসংখ্যানে বদল আনার। সেই লক্ষ্যে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে…
-

বিএনপির ষড়যন্ত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের
ডেস্ক রিপোর্ট : বিএনপির উসকানি ও ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশনা দিয়েছেন তিনি। আজ শুক্রবার (১৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার…
-

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : এই মেঘ তো এই রোদ। মেঘ-রোদের এই খেলা চলছে সিলেটে। আজ সারাদিন বৃষ্টি হয়নি, তবে সন্ধ্যায় হওয়ার সম্ভাবনা বেশি। এমন অনিশ্চয়তা মাথায় নিয়েই প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ-আফগানিস্তান। বৃষ্টির আশঙ্কা থাকায় টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত স্বাগতিক বাংলাদেশের। আজ শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন…
-

বঙ্গবন্ধু টানেলের টোল নির্ধারণ
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল হার নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) যানবাহনের শ্রেণি অনুযায়ী টোল হার চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। টানেলটি চট্টগ্রামের পতেঙ্গা থেকে শুরু হয়ে তিন দশমিক ৪৩ কিলোমিটার দীর্ঘ আনোয়ারা উপজেলাকে যুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বঙ্গবন্ধু টানেলে…
-

বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি শুরু কাল
স্পোর্টস ডেস্ক : টেস্টে ঐতিহাসিক জয়ের পর ওয়ানডে সিরিজে এসেই বড় হোঁচট খায় বাংলাদেশ। আফগানদের কাছে সিরিজ হারের লজ্জা পায় সাকিব-লিটনরা। হোয়াইটওয়াশ এড়ালেও সিরিজ হারানোর আক্ষেপ রয়ে গেছে স্বাগতিকদের। সেই আক্ষেপ ঘোচাতে এবার টি-টোয়েন্টি সিরিজে আফগানদের আতিথ্য দেবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশ এখন বেশ শক্তিশালী। তবে সেই ধারাবাহিকতা আফগানিস্তানের বিপক্ষে ধরে…
-

দেশের প্রকৃত রিজার্ভ ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ব্যাংকের প্রকৃত রিজার্ভ এখন ২ হাজার ৩৫৬ কোটি ডলার বা ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক তাদের সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এতদিন ধরে দেশের রিজার্ভের পরিমান ২ হাজার ৯৯৭ কোটি ডলার বা ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার আছে বলে জানিয়ে আসছিল।…
-

বড় কিছু করতে চান সাকিব
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান এক নক্ষত্রের নাম। সাকিব থাকা মানে দলে একজন বাড়তি খেলোয়াড় থাকা। বিশ্বসেরা অলরাউন্ডার নিজেকেই নিজে ছাপিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত ভাঙছেন-গড়ছেন নতুন রেকর্ড। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও গড়েন এমন এক রেকর্ড, যেখানে তিনি ছাড়া আর কেউ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের বিরল ‘ডবল’…
-

বিএনপির রাজনীতি দফার বিভ্রান্তিতে ঘুরপাক খাচ্ছে
ডেস্ক রিপোর্ট : বিএনপির রাজনীতি দফার বিভ্রান্তিতে ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। বিবৃতিতে বিএনপির রূপরেখাকে ‘অন্তঃসারশূন্য ও অকার্যকর’ বলে প্রত্যাখ্যান করেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির রাজনীতি দফার বিভ্রান্তিতে…
-

দেশের সব হাসপাতালে ডেঙ্গু কর্নার
ডেস্ক রিপোর্ট : সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেগুলোতে পৃথক ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডেঙ্গুর…
Got any book recommendations?