Mindblown: a blog about philosophy.
-

রাজস্ব ভাণ্ডার সমৃদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছে এনবিআর : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের নাগরিক, করদাতা, ব্যবসায়ী এবং জনগণকে প্রয়োজনীয় কর সেবা প্রদানের পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জাতীয় আয়কর দিবস উপলক্ষে আজ বুধবার দেওয়া এক বাণীতে শেখ হাসিনা এ কথা বলেন।…
-

নির্বাচনে বাধা নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা নীরব কেন : প্রশ্ন ওবায়দুল কাদেরের
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা প্রকাশ্যে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কর্মসূচি দিচ্ছে তাদের বিষয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ও দেশের তথাকথিত সুশীল সমাজ নীরব কেন? বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে বাধা…
-

কর প্রদান সহজ করতে এনবিআর’কে আরও বেশি কার্যকর অবদান রাখতে হবে : রাষ্ট্রপতি
ডেস্ক রিপোর্ট : কর প্রদান সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ডের আরও বেশি কার্যকর অবদান রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘আয়কর প্রদানকে সহজ ও উৎসবে রূপান্তর করতে নভেম্বর মাসব্যাপী সারাদেশের কর অফিসগুলোতে কর সেবা প্রদান করার জন্য কর বিভাগে কর্মরত সকলকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আমি আশা করি, সাধারণ জনগণকে…
-

গাজীপুরে বাসে আগুন
ডেস্ক রিপোর্ট : গাজীপুর সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে উত্তর সালনা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি…
-

এবার পদ্মা সেতু পাড়ি দিবে লোকাল ট্রেন
ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ার উপর দিয়ে আগামী ১লা ডিসেম্বর থেকে আরো দুটি ট্রেন পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা যাবে। এর মধ্যে একটি লোকাল ট্রেনও রয়েছে। এতে মাত্র ১৪৫ টাকায় ঢাকা যেতে পারবেন কুষ্টিয়া অঞ্চলের মানুষ। সব মিলিয়ে দিন-রাতে বিভিন্ন সময়ে ৪টি ট্রেনে অল্পসময়ে ও অল্প খরচে ঢাকা যাতায়াত করতে পারবেন তারা। মধুমতি এক্সপ্রেস ও নকশীকাথা…
-

সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন
ডেস্কি রিপোর্ট : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২১ প্লাটুন বিজিবি থাকবে। বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২১ প্লাটুনসহ সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন…
-

উইকেটের খোঁজে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করছে নিউজিল্যান্ড। দুই উইকেটে ৭৮ রান নিয়ে সেশন শুরু করেছে দলটি। কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস মিলে শুরু করেন দ্বিতীয় সেশন। ৪৪ রানে দুই উইকেট হারানো কিউইদের হয়ে ইনিংস মেরামতের কাজ ধরেন উইলিয়ামসন ও নিকোলস। ৫৪ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তারা। দলীয়…
-

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত
ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়া সদরের দোস্তপাড়ায় ট্রেনে কাটা পড়ে পতিরন নেছা নামে ৬০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। স্থানীয় ব্যবসায়ী শরীফ ইসলাম বলেন, গ্রামের নারীরা সাধারণত দোস্তপাড়া লাল ব্রিজের কাছে ছাগল চরাতে যায়। পতিরন নেছাও তেমনি ছাগল চড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়েন। পোড়াদহ রেলওয়ে পুলিশ থানার ওসি এমদাদ হোসেন জানান, খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেনে…
-

ডিসেম্বরের প্রথম দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’
বিনোদন ডেস্ক : ট্রেইলারেই ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’। আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে রণবীর কাপুরের এই আলোচিত সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে আমদানির সকল প্রক্রিয়া। সিনেমাটির বাংলাদেশে আদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম কিবরিয়া লিপু মঙ্গলবার (২৮ নভেম্বর) এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত…
-

ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট : জলবায়ু বাস্তুচ্যুতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বেশিরভাগ জলবায়ু বাস্তুচ্যুতি কিছু ভয়াবহ পরিস্থিতিতে জাতীয় সীমানার মধ্যে এবং সীমানার বাইরেও ঘটে।’ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) কাউন্সিলের ১১৪তম অধিবেশনে ‘মানব গতিশীলতায় জলবায়ুর প্রভাব : সমাধানের একটি বৈশ্বিক আহ্বান’ শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে আজ মঙ্গলবার…
Got any book recommendations?