Mindblown: a blog about philosophy.

  • এদের রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী

    এদের রাজনীতি করার অধিকার নেই : প্রধানমন্ত্রী

    ডেস্ক রিপোর্ট : বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, যারা মানুষ হত্যার পরিকল্পনা করে তারা কোন গণতন্ত্র দেবে? এটা মানুষ বোঝে বলেই তাদের আন্দোলনে সাড়া দেয় না। এরা গণতন্ত্রের কথা বলে কোন মুখে। হত্যাকারীরা কখনও গণতন্ত্রের জন্য কাজ করে না। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আওয়ামী…

  • ঢাকায় একদিনে তাপমাত্রা কমেছে ২.৩ ডিগ্রি

    ঢাকায় একদিনে তাপমাত্রা কমেছে ২.৩ ডিগ্রি

    ডেস্ক রিপোর্ট : ঢাকায় একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। কমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। এছাড়া কমতে পারে রাতের তাপমাত্রাও। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৩ ডিসেম্বর) যা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের…

  • হবিগঞ্জে ইজিবাইক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

    হবিগঞ্জে ইজিবাইক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

    ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের চুনারুঘাটে কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চুনারুঘাট উপজেলার চানভাঙ্গা এলাকার নতুন ব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আলাউল হক জানান, চুনারুঘাট থেকে নতুন ব্রিজের উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি…

  • পরাজিত শক্তি বার বার আমাকে হত্যার চেষ্টা করেছে : প্রধানমন্ত্রী

    পরাজিত শক্তি বার বার আমাকে হত্যার চেষ্টা করেছে : প্রধানমন্ত্রী

    ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরাজিত শক্তি বার বার আমাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ। এ দেশেকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। এ দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা দেশকে পরাজিত শক্তির হাতে তুলে দেব না। যারা আগুন দিয়ে…

  • প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

    প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

    স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। আগামী ১৭ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। তার আগে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২৬ রানের জয় তুলে নিয়েছে সফরকারীরা। নিউজিল্যান্ডের লিঙ্কনের বার্ট ওভালে আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৩৩৪ রান। জবাবে …

  • উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের আভাস

    উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের আভাস

    ডেস্ক রিপোর্ট : দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর রাতের তাপমাত্রা কমতে পারে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বুধবার (১৩ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক…

  • গাজীপুরে রেল দুর্ঘটনায় ২৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

    গাজীপুরে রেল দুর্ঘটনায় ২৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

    ডেস্ক রিপোর্ট : গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় রেললাইনে নাশকতায় একটি ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার প্রায় ২৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ…

  • শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে সোনার বাংলা গড়তে হবে : রাষ্ট্রপতি

    শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে সোনার বাংলা গড়তে হবে : রাষ্ট্রপতি

    ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারলেই তাঁদের (বুদ্ধিজীবীদের) আত্মত্যাগ সার্থক হবে। আগামীকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বুধবার (১৩ ডিসেম্বর) এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পাকিস্তানি হানাদার বাহিনী ও…

  • ফিলিস্তিনিদের জন্য আরও ত্রাণসামগ্রী পাঠানো হবে : প্রধানমন্ত্রী

    ফিলিস্তিনিদের জন্য আরও ত্রাণসামগ্রী পাঠানো হবে : প্রধানমন্ত্রী

    ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনিদের জন্য শুকনো খাবার ও জামাকাপড়সহ ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। তাদের জন্য আরও ত্রাণসামগ্রী পাঠানো হবে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) নিজ সরকারি বাসভবন গণভবনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ের সময় শেখ হাসিনা এ কথা বলেন। শেখ হাসিনা…

  • স্পেনের বিনিয়োগকে স্বাগত জানায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

    স্পেনের বিনিয়োগকে স্বাগত জানায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

    ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারস্পরিক স্বার্থে বাংলাদেশের যেকোনো খাতে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) গণভবনে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাস বিদায়ী সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন সরকারপ্রধান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানায়। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব ইহসানুল করিম…

Got any book recommendations?