Mindblown: a blog about philosophy.
-

নির্বাচনের সময় ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ভারত আমাদের পাশে জোরালোভাবে দাঁড়িয়েছে। এটা খুব জরুরি ছিল, যা আমাদের স্বীকার করতেই হবে। কারণ, কোনো কোনো বিরোধীদল কোনো বিদেশি শক্তির সঙ্গে মিলে নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিল।’ আজ রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ে…
-

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্র সংসদ সদস্যদের বৈঠক সন্ধ্যায়
ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তথ্যের সত্যতা নিশ্চিত করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, বৈঠকে অংশ নিতে স্বতন্ত্রের ৬২ জন সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগের একাধিক…
-

৩০ জানুয়ারি শান্তি-উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘৩০ তারিখে (জানুয়ারি) আওয়ামী লীগ শান্তি উন্নয়ন শোভাযাত্রা করবে। পাহারায় থাকবে। কোনো অপশক্তিকে রাজপথ ছেড়ে দেওয়া হবে না। ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।’ তিনি বলেন, ‘কালো পতাকা শোকের মিছিল ভুয়া। ৩০ তারিখে ডাকছে। ভুয়া। নেতাকর্মীরা আর তারেকের কথায় কান দেয় না। নির্বাচনের খেলা শেষ। রাজনীতির খেলা হবে,…
-

দেশব্যাপী বিএনপির নতুন কর্মসূচি
ডেস্ক রিপোর্ট : নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলের সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নতুন কর্মসূচি অনুযায়ী এবার দলটি সারা দেশে আগামী মঙ্গলবার ফের কালো পতাকা মিছিল করবে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজকের কালো পতাকা মিছিলের সমাবেশে নতুন কর্মসূচি…
-

বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে জনগণ : হাছান মাহমুদ
ডেস্ক রিপোর্ট : জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানী গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে হাছান মাহমুদ একথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের…
-

মহান আল্লাহর বিশেষ কল্যাণ লাভ করে যারা
ডেস্ক রিপোর্ট : মহান আল্লাহ বান্দার চিরকল্যাণকামী। তিনি বান্দার জন্য সহজ চান, কঠিন চান না। সর্বদা বান্দার কল্যাণ চান। আল্লাহ যাদের কল্যাণ চান, তাদের সম্পর্কে আলোচনা করা হলো : ইসলামের জন্য অন্তর উন্মুক্ত : আল্লাহ যার কল্যাণ চান, তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করেন। পবিত্র কোরআনে এসেছে, ‘যার বক্ষকে আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন,…
-

২১ জেলায় শৈত্যপ্রবাহ
ডেস্ক রিপোর্ট : দেশের ২১ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি। পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ…
-

বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাঁচবার প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়ার জন্য কাজ করতে পারছি। এক টানা ১৫ বছর দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলেই পিছিয়ে পড়া মানুষ এগিয়ে যাচ্ছে।’ আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া…
-

কুড়িগ্রামে শীতে মানুষের দুর্ভোগ
ডেস্ক রিপোর্ট : কুড়িগ্রামে শীতের প্রভাবে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শীতে কাঁপছে এ জেলার মানুষ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জুবুথুবু অবস্থা বিরাজ করছে। ব্যাহত হচ্ছে সাধারণ জীবনযাত্রা। শুক্রবার সকাল ৯টায় রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস তাপমাত্রা রেকর্ড করে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে এ জেলায় মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বইছে। ফলে জেলার ছিন্নমূল…
-

সুপার সিক্সে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : জিতলেই বিশ্বকাপের সুপার সিক্স। হারলে পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচে। আরিফুলের সেঞ্চুরিতে ভর করে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১২১ রানে হারিয়ে সহজেই সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশের যুবারা। এই জয়ের মাধ্যমে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আরও একধাপ এগিয়ে গেল রাব্বি-শিবলীরা। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) । দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের মাঙ্গাউং ওভালে টস হেরে আগে ব্যাটিংয়ে…
Got any book recommendations?