Category: স্পোর্টস
-

১৪ বল হাতে রেখে ঢাকা ডমিনেটর্সকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
স্পোর্টস ডেস্ক : ১৪ বল হাতে রেখে ঢাকা ডমিনেটর্সকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের দ্বাদশ ম্যাচে আজ শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। আগে ব্যাট করতে নামা দলকে দুই ওপেনার উসমান ও মিজানুর জুটিতে আসে ৬০ রান। তবে মিজানুর মন্থর গতিতে রান তোলায় কাঙ্ক্ষিত গতি পায়নি তাদের ঢাকার…
-

সাকিব নৈপুণ্যে উড়ছে বরিশাল
স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের শুরুটা হয়েছিল হার দিয়ে। সেই ধাক্কা সামলাতে নেতৃত্ব তুলে দেওয়া হয় সাকিব আল হাসানের কাঁধে। সেই থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ফরচুন বরিশালকে। প্রথম হারের পর এই নিয়ে টানা তিন জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। বিপিএলের চট্টগ্রাম পর্বে দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জহুর…
-

বিশ্বকাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের মেয়েদের
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব–১৯ নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত বাংলাদেশের মেয়েদের। শক্তিশালী অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে লাল-সবুজের দল। আজ শনিবার (১৪ জানুয়ারি) বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। দক্ষিণ আফ্রিকার বেননিতে আসরের উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়াকে ১৩০ রানে থামিয়ে ১২ বল হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে…
-

শেষ ওভারে খুলনাকে হারাল রংপুর
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার (১৩ জানুয়ারি) বিপিএলের ম্যাচে খুলনা টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করতে নেমে ১৩০ রানে অলআউট হয়ে যায় খুলনা। জবাব দিতে নেমে ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় রংপুর। এ নিয়ে টানা তিন ম্যাচে হারল ইয়াসির আলীর খুলনা। এটিভি বাংলা / হৃদয়
-

মেসিকেও চায় সৌদি আরব?
স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলাল নাকি লিওনেল মেসিকে নিজেদের করে পাওয়ার প্রস্তুতি সেরে রেখেছে। তারা আর্জেন্টাইন ফুটবলারকে বছরে ৩৫০ মিলিয়ন ডলার পারিশ্রমিক দিতে চায়। বর্তমানে ফরাসি ক্লাব পিএসজিতে খেলছেন লিওনেল মেসি। আগামী গ্রীষ্মেই শেষ হবে তার চুক্তির মেয়াদ। শোনা যাচ্ছে মেসি পিএসজির সাথে চুক্তি নবায়নে খুব একটা আগ্রহী নয়। কেউ বলছেন…
-

ছন্দ ধরে রাখল সাকিবের বরিশাল
স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের শুরুটা হয়েছিল হার দিয়ে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রংপুরের বিপক্ষে জয়ে ফেরে ফরচুন বরিশাল। এবার চট্টগ্রাম পর্বে এসেও সেই ছন্দ ধরে রাখল সাকিব আল হাসানের দল। স্বাগতিক চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল ফরচুন বরিশাল। আজ শুক্রবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছে বরিশাল। এই নিয়ে দুই ম্যাচে হারল…
-

চট্টগ্রাম পর্ব শুরু
স্পোর্টস ডেস্ক : আজ শুক্রবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের চট্টগ্রাম পর্ব। বন্দরনগরী চট্টগ্রামে এখন তারার হাট। আজ ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই পর্ব। ঢাকায় প্রথম পর্ব শেষে সব দল এখন অবস্থান করছে বন্দরনগরী চট্টগ্রামে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায়…
-

মাতৃত্বের স্বাদ নিতে বিরতিতে ওসাকা
স্পোর্টস ডেস্ক : ২০১৮ থেকে ২০২১, এই চার বছর নাওমি ওসাকার জন্য দুই হাত খুলে দিয়েছে। জাপানি এই টেনিস তারকা এই সময়ে জিতেছেন চারটি গ্র্যান্ডস্লাম, ওঠেন নারী টেনিসের শীর্ষে। ওসাকা ২০১৮ ও ২০২০ সালে জেতেন ইউএস ওপেন। ২০১৯ ও ২০২১ সালে পান অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। ২০২২ সাল ওসাকার জন্য নতুন অভিজ্ঞতার শুরু নিয়ে আসে। যার…
-

এবার কি তাহলে মেসি-এমবাপ্পের সম্পর্কে ফাটল?
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষে ফুটবল ফিরেছে ক্লাবের চেনা আঙ্গিনায়। লিওনেল মেসি ফিরেছেন প্যারিসে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি মুখোমুখি হয়েছে অ্যাঞ্জার্সের। জিতেছে ২-০ ব্যবধানে। কয়েকদিন বেশি ছুটি কাটানোর কথা থাকলেও মেসি ফিরে এসেছেন আগেই। কিন্তু দলের সঙ্গে যোগ দেননি কিলিয়ান এমবাপ্পে। তিনি ছুটি কাটাচ্ছেন। আসেননি দলের অনুশীলনে। কবে নাগাদ দলে ফিরবেন এমবাপ্পে, সেটি নিশ্চিত নয়।…
-

ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের সেমিফাইনালে থাইল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল। এতে এএইচএফ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে ফাইনালে উঠল বাংলাদেশ। কাল শিরোপার জন্য খেলবে মামুনুর রশীদের শিষ্যরা। এছাড়া এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার মাধ্যমে বাংলাদেশ যুব এশিয়া কাপও নিশ্চিত করেছে। বাংলাদেশ সবকটি গোলই করেছে শেষ কোয়ার্টারে। ৪৮ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন মো. জীবন। ৫৬ মিনিটে গোল করে ব্যবধান…