Category: স্পোর্টস
-

ধাক্কা খেল মাশরাফীর সিলেট
স্পোর্টস ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মেগা ফাইনাল। টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাউন্ডারি দিয়ে সিলেট স্ট্রাইকার্সের ইনিংস শুরু হয়। আন্দ্রে রাসেলের ওই ওভারে লেগ বাই মিলিয়ে সিলেটের স্কোরকার্ডে যোগ হয় ১৮ রান। কিন্তু এমন দুর্দান্ত শুরুর ছন্দ ধরে রাখত পারল না সিলেট। দ্বিতীয় ওভারেই ধাক্কা খেল মাশরাফীর দল। কুমিল্লার বোলার তানভির ইসলাম দ্বিতীয়…
-

বিশ্বকাপে বাংলাদেশের সেমির স্বপ্ন দুলছে
স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই পরাজিত হওয়া বাংলাদেশ নারী দল আগামীকাল বৃহস্পতিবার গ্রুপ-১ এ নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে নিগার সুলতানার দলকে। হেরে গেলে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে বাংলাদেশের। কেপ টাউনে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিউজিল্যান্ডের…
-

ফাইনালে টস জিতে বোলিংয়ে কুমিল্লা
স্পোর্টস ডেস্ক : বড় উপলক্ষের জন্য সেজেছে মঞ্চ। কার হাতে উঠবে বিপিএলের নবম আসরের শিরোপা, মাশরাফীর সিলেট না কি ইমরুলের কুমিল্লার? সেই শিরোপা নির্ধারণী ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মেগা ফাইনালে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লা। বিপিএলের…
-

বিপিএলের শিরোপা কার
স্পোর্টস ডেস্ক : কেহাসবে শেষ হাসি কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাকি সিলেট স্ট্রাইকার্স? মাশরাফী বিন মোর্ত্তজা নাকি ইমরুল কায়েস? কথার লড়াইয়ে যেই এগিয়ে থাকুক কেন, মাঠের লড়াইয়ে বোঝা যাবে কার হাতে উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা। মেগাফাইনালে আগামীকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। টুর্নামেন্টে শেষ স্বাদ নেওয়ার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। একে…
-

ফাইনালে সিলেট স্ট্রাইকার্স
স্পোর্টস ডেস্ক : বিদেশি তারকাদের ভিড়ে ফেভারিটের তকমা মেখেছিল রংপুর রাইডার্স। সেই সঙ্গে যোগ হয়েছিল ফরচুন বরিশালকে হারানোর আত্মবিশ্বাস। ম্যাচের নিয়ন্ত্রণও ছিল তাদের হাতেই। কিন্তু মাশরাফী বিন মোর্ত্তজার বুদ্ধিদীপ্ত নেতৃত্বের কাছে ফিকে হয়ে গেল সব আত্মবিশ্বাস। ফেভারিট রংপুর রাইডার্সকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে পা রেখেছে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে…
-

ফ্লাইট জটিলতায় স্বর্ণজয়ী অ্যাথলেট ইমরানুর
স্পোর্টস ডেস্ক : দেশে ফেরার অপেক্ষায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইমরানুর রহমান। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় দেশের মাটিতে পা রাখবেন, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব। যদিও সকালে দেশে পৌঁছানোর কথা ছিল লাল-সবুজের হয়ে ইতিহাস গড়া এই অ্যাথলেটের। জানা গেছে, ফ্লাইট বিলম্ব হওয়ায় রাত পৌনে ৯টায়…
-

ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে ঝগড়া
স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে মোনাকো ম্যাচের পরই আলোচনায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমার। তবে, সেটি মাঠের পারফরম্যান্স দিয়ে নয়। ড্রেসিংরুমে খেলোয়াড়দের পাশাপাশি পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের সঙ্গে নেইমারের উত্তপ্ত বাক্যবিনিময় উঠে আসে খবরের শিরোনামে। তারপর শুরু হয় আলোচনা। আর নেইমারও স্বীকার করে নেন সেই অভিযোগ। গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) জনপ্রিয় ফুটবলভিত্তিক…
-

কপাল পুড়ছে নেইমারের
স্পোর্টস ডেস্ক : দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এর। মাঠে বাজে পারফম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের মনোমালিন্যের বিষয়গুলো উঠে এসেছে বারবার। এবার সেই তালিকায় যোগ হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নাম ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চোট ভালোভাবেই ভোগাচ্ছে ফরাসি ক্লাব পিএসজিকে। মার্শেইয়ের কাছে হারের পর এবার…
-

সাকিব কেন ব্যাটিংয়ে নামেননি ?
স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলে ব্যাট হাতে ছন্দে ছিলেন সাকিব আল হাসান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন তৃতীয়তে। স্বাভাবিকভাবে এলিমিনেটর ম্যাচে তাই অধিনায়কের ব্যাটিং নিয়েই স্বপ্ন দেখেছিল ফরচুন বরিশাল। কিন্তু অবাক করার বিষয় হলো এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে নামেননি সাকিব। কিন্তু কেন নামেননি বরিশাল অধিনায়ক? সাধারণত ওয়ান ডাউনে বেশি খেলেন সাকিব। আজ তিনে নামেননি,…
-

ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
স্পোর্টস ডেস্ক : দাপুটে বোলিংয়ে কাজটা সহজ করে দিয়েছিলেন আন্দ্রে রাসেল-মুস্তাফিজরা। সিলেট স্ট্রাইকার্সকে বেধে দেন অল্প রানে। মাত্র ১২৬ রানের সহজ লক্ষ্য ছুঁতে তেমন বেগ পেতে হলো না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সহজ জয়ে বিপিএলের নবম আসরের ফাইনালে পা রাখল বর্তমান চ্যাম্পিয়নরা। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) চলতি আসরের প্রথম কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।…