Category: স্পোর্টস
-

দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে ঘরের মাঠে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চ্যাম্পিয়ন মেয়েদের শুরুটাও হয়েছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে-বলের দাপটে থাইল্যান্ডের মেয়েদের স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা আজ শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে…
-

বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ, বিশ্বাস মাহমুদউল্লাহর
স্পোর্টস ডেস্ক : গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদ গিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক হিসেবে। আর এবার টি-টোয়েন্টি দল আর বিশ্বকাপ থেকে এখন তিনি অনেক দূরে। টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন। টি-টোয়েন্টিতে তাকে নিয়ে আর ভাবছে না বিসিবি। মাহমুদউল্লাহ এখন শুধু ওয়ানডেতেই আছেন। আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি দলে জায়গা হারানো অভিজ্ঞ…
-

কাল মাঠে গড়াচ্ছে নারী এশিয়া কাপ
স্পোর্টস ডেস্ক : মাঝখানে কয়েক ঘণ্টা বাকি, এর পরই মাঠে গড়াবে নারী এশিয়া কাপ ক্রিকেট। বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা বাংলাদেশ আসরের অন্যতম ফেভারিট। গতবারের চ্যাম্পিয়ন তারা। স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে কাল শনিবার মাঠে গড়াচ্ছে এশিয়ার নারী ক্রিকেটের সেরা আসরটি। পুরো আসরটি বসছে সিলেটে। প্রায় চার বছর পর নারী এশিয়া কাপ অনুষ্ঠিত…
-

টি-টোয়েন্টি বিশ্বকাপের বিজয়ীরা যে প্রাইজমানি পাবে
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বিজয়ীরা ১.৬ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি পাবে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। যা গত বছরের সংস্করণের সমান। আজ শুক্রবার আইসিসি এই ঘোষণা দিয়েছে। ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে এই তথ্য। বিশ্বকাপের রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৮…
-

বিশ্বকাপে অংশ নিতে কাল দেশ ছাড়ছে বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপে অংশ নিতে আগামীকাল শুক্রবার দেশ ছাড়ছে লাল-সবুজের দল। রাত সাড়ে ১১টায় ঢাকা ছাড়ার কথা লিটন-মুস্তাফিজদের। ওয়েস্ট ইন্ডিজ থেকে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন ক্যারিবয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়সের্র হয়ে খেলা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।…
-

আবার অবনমন সাকিবের
স্পোর্টস ডেস্ক : সম্প্রতি টি–টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। অথচ অল্প কিছু দিনের মধ্যে শীর্ষস্থান হারালেন বাংলাদেশ অধিনায়ক। দুইয়ে নেমে গেছেন তিনি। আজ বুধবার হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। টি–টোয়েন্টিতে সাকিবের রেটিং এখন ২৪৩। আগে ছিল ২৪৮। আবার এক নম্বরে উঠে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। তাঁর রেটিং পয়েন্ট ২৪৬। এদিকে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে…
-

এশিয়া কাপে খেলতে সিলেটে রুমানা-সালমারা
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে গতকালই দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দারুণ সাফল্য পাওয়া বাংলাদেশের মেয়েরা এবার ঘরের মাঠে আরও একটি টুর্নামেন্টে খেলতে নামছে। কদিন পরই ঘরের মাঠে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। এই আসরে খেলতে এরই মধ্যে সিলেটে গেছেন রুমানা-সালমারা। প্রায় চার বছর পর নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে।…
-

এক ছক্কায় কোচকে মুগ্ধ করেছেন সাব্বির
স্পোর্টস ডেস্ক : হার্ড হিটারের অভাব পূরণ করতে না পারায় সাব্বির রহমানকে ফের জাতীয় দলে সুযোগ দিয়েছে বাংলাদেশ। কিন্তু দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাব্বির এখনো নিজেকে ঠিক মেলে ধরতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ছিলেন মলিন। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২ রানের ছোট্ট ইনিংসে এক ছক্কা হাঁকিয়ে কোচ জেমি সিডন্সকে মুগ্ধ করেছেন সাব্বির। গতকাল মঙ্গলবার…
-

টি-টেন লিগ: বিক্রি হননি তামিম-রিয়াদ
স্পোর্টস ডেস্ক : আবুধাবিতে সোমবার অনুষ্ঠিত হয়েছে টি-টেন লিগের ষষ্ঠ আসরের নিলাম। যে নিলামের ড্রাফট থেকে বাংলাদেশের চার ক্রিকেটার দল পেয়েছেন এবারের আসরে। শুরুতে নুরুল হাসান সোহান, এরপর মৃত্যুঞ্জয় চৌধুরীকে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স দলে ভেড়ায়। এরপর পেসার মুস্তাফিজুর রহমানকে দলে যুক্ত করে টিম আবুধাবি। সবশেষ ড্রাফটের শেষ সময়ে আরেক পেসার তাসকিন আহমেদকে দলে…
-

রাতে ব্রাজিল-তিউনিসিয়ার লড়াই
স্পোর্টস ডেস্ক : ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। তবে স্কোরলাইনের চেয়েও খেলার মাঠে অনেক বেশি দাপুটে ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ছন্দ আর সুরতাল লয়, সাম্বার দেশের সবকিছুই যেনো এখন পারফেক্ট আছে। ঘানার বিপক্ষে খেলা দিয়েই ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিপর্বের খেলা শুরু হয়েছিল। এবার দ্বিতীয় প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামার পালা। আজ…