Category: স্পোর্টস
-

নিজের বোলিং নিয়ে ফোকাস করার সময় এসেছে – সাকিব
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের বোলিং নিয়ে খুব কমই কথা বলেন। তবে এবার তিনি স্বীকার করেছেন নিজের বোলিং নিয়ে ফোকাস করার সময় এসেছে। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে সাকিবের বোলিং ছিল খুবই বাজে। সে ম্যাচের ১৫তম ওভারে তিনি ১৭ রান দিয়েছিলেন। তা ছাড়া শেষ চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি উইকেটহীন।…
-

বিশ্বকাপ দলের খেলোয়াড় পরিবর্তন সম্পর্কে যা বললেন শ্রীধরন
স্পোর্টস ডেস্ক : আর কদিন বাদে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ। সিরিজে একটি ম্যাচেও সাফল্য পায়নি দল। দু’একজন ব্যাটারের কিছু সফলতা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে লাল-সবুজের দল। দলের পরামর্শক শ্রীধরন শ্রীরাম মনে করেন, এখান থেকেও অনেক কিছু শেখার আছে। সিরিজ শেষে শ্রীধরন বলেন, ‘পাকিস্তানের…
-

র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল এখন ১৪০ তম অবস্থানে
স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে। ১৪৭ থেকে তারা চলে এসেছে ১৪০তম স্থানে। সাবিনা খাতুনদের পয়েন্ট এখন ১ হাজার ৫৪। নেপালে শিরোপা জেতার পথে এক ম্যাচেও হারেনি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। গ্রুপপর্বের তিন ম্যাচেই বড় ব্যবধানের জয়ে সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে সাবিনারা…
-

বাবর-রিজওয়ানের দারুণ মুহূর্ত উপহারে মুগ্ধ শ্রোতা লিটন!
স্পোর্টস ডেস্ক : দল জিততে পারেনি। তবে ব্যাট হাতে পাকিস্তানের বিপক্ষে দিনটা ঠিকই রাঙিয়েছেন লিটন দাস। মাত্র ৪২ বলে উপহার দিয়েছেন ৬৯ রানের চমৎকার ইনিংস। তবুও দিন শেষে দলের ফলাফলটাই যে আসল। সেই বাস্তবতা মেনে নিয়েই ত্রিদেশীয় সিরিজ শেষ করেছেন লিটন দাস। তবে হারের ম্যাচ শেষে লিটনকে দারুণ মুহূর্ত উপহার দিয়েছেন প্রতিপক্ষ দলের দুই তারকা…
-

আল আমিনের বিরুদ্ধে যৌতুকের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল২ নভেম্বর
স্পোর্টস ডেস্ক : স্ত্রীইসরাত জাহানের করা মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নতুন এই দিন ধার্য করেন। আজ বৃহস্পতিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত…
-

টানা হারের হতাশা নিয়ে এবার বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিবের দল
স্পোর্টস ডেস্ক : সব ভালো যার, শেষ ভালো তার—বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষটা অন্তত ভালোয় রাঙাতে চেয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্যে ব্যর্থ সাকিব আল হাসানের দল। ব্যাটিংয়ে সাকিব ও লিটন দাসরা দৃঢ়তা দেখালেও বোলিংয়ে জ্বলে উঠতে পারেননি তাসকিন-শরিফুলরা। সেই সঙ্গে ক্যাচ মিস ও বাজে ফিল্ডিং তো ছিলই। ফলাফল পাকিস্তানের কাছে বড় পরাজয়। আজ বৃহস্পতিবার ত্রিদেশীয়…
-

সতীর্থদের কানে সাকিবের বার্তা পৌঁছাবে কি ?
স্পোর্টস ডেস্ক : ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতি সিরিজের তিনটি ম্যাচেই হেরেছে টাইগাররা। যেতে পারেনি জয়ের কাছাকাছিও। ক্রাইস্টচার্চে আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৪৮ রানে। কিউইদের ২০৮ রানের জবাবে সাকিবরা থামেন ১৬০ রানে। ত্রিদেশীয় সিরিজটি থেকে এখন পর্যন্ত প্রাপ্তি দুইটি। আজকের ম্যাচে সাকিবের ব্যাটিং এবং দল নিয়ে সাকিবের নির্ভার…
-

চিন্তায় আর্জেন্টিনা ,চোটে পড়লেন ডি মারিয়া
স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের আগে এবার আর্জেন্টিনার চিন্তা বাড়ালেন অ্যাঞ্জেল ডি মারিয়ার। পাওলো দিবালার পর এবার একই চোটে পড়েছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো গোল করা জুভেন্টাস তারকা। গত রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইসরায়েলের ক্লাব ম্যাকাবি হাইফার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন ডি মারিয়া। দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। হাতে সময় একেবারে অল্প। আসরের অন্যতম…
-

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
স্পোর্টস ডেস্ক : স্ত্রী ইসরাত জাহানের মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দাবি করে মামলাটি করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে এই পরোয়ানা জারি করেন। এদিন আল-আমিন আদালতে উপস্থিত ছিলেন না। এর আগে, ৬ অক্টোবর ঢাকার…
-

নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে
স্পোর্টস ডেস্ক : লক্ষ্যটা মোটেই সহজ ছিল না। নিউজিল্যান্ডকে হারাতে হলে বাংলাদেশকে পাড়ি দিতে হতো ২০৮ রান। এই কঠিন লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে লড়াই করেন সাকিব আল হাসান। কিন্তু অধিনায়কের একার লড়াই জয়ের জন্য যথেষ্ট ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। আজ বুধবার ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছে…