Category: সারাদেশ
-

আশাবাদী তৈমুর
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে হাজার হাজার নেতাকর্মী-সমর্থক নিয়ে নির্বাচনি শোডাউন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তাঁর সমর্থনে পথসভা শেষে আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জে বড় মিছিল হয়। এ মিছিলের পর তৈমূর আলম উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘এটা মিছিল না, শোভাযাত্রা করেছি। বেশি লোক আসলে কী করুম? জনমত আমাদের পক্ষে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস…
-

স্বপরিবারে নির্বাচনী প্রচারনায় নাসিক কাউন্সিলর খোরশেদ
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ তার স্ত্রী ও কন্যাকে সাথে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন। এসময় গণসংযোগে পুরুষদের পাশাপাশি নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আজ বিকেলে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে গণসংযোগ শুরু করেন তিনি। এসময় মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের হাতি প্রতীকের পক্ষেও ভোট…
-

ঢাবিতে কাওয়ালি গানের আসরে ছাত্রলীগের হামলা
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অনুষ্ঠিত কাওয়ালি গানের আসরে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরু হওয়ার আধাঘণ্টা পর ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ ও সাধারণ ছাত্রদের আয়োজনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি অনুষ্ঠিত…
-

অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ, বাড়ছে না ভাড়া
ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ। তবে, বাড়বে না লঞ্চের ভাড়া। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। তিনি জানান, মালিকদের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও তা নাকচ করে দেওয়া হয়েছে। তবে লঞ্চ…
-

১০ দিন গ্যাস থাকবেনা যেসব এলাকায়
স্টাফ রিপোর্টার: তিতাস গ্যাস অর্ন্তভুক্ত এলাকায় ২১ জানুয়ারি পর্যন্ত টানা দশদিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। কারিগরি কারণে এই সংকট বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (১২ জানুয়ারি) প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে এমন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন ‘কারিগরি কারণে ১২ থেকে ২১ জানুয়ারি ২০২২ পর্যন্ত তিতাস গ্যাস অর্ন্তগত এলাকায় গ্যাসের…
-

সরকারি বিধিনিষেধ না মানলেই জেল জরিমানা, হুশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর
স্টাফ রিপোর্টার: করোনা সংক্রমণ রোধে সরকারের ১১ দফা বিধিনিষেধ আগামীকাল থেকে বাস্তবায়ন করা হবে। বিধিনিষেধ না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস প্রাঙ্গনে বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স এবং কম্পিউটার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি কর্মক্ষেত্রে বৃহস্পতিবার থেকে…
-

খালেদা জিয়া ও মির্জা ফখরুলের দ্রুত রোগমুক্তি কামনা করলেন তথ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার: খালেদা জিয়া ও মির্জা ফখরুলের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার বিকেলে শীতবস্ত্র বিতরনের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ঢাকা ১৮ এর সংসদ সদস্য হাবিব হাসানের উদ্যোগে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে দুর্গত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির…
-

হারিছ চৌধুরী কি মারা গেছেন ?
হঠাৎই চাউড় হচ্ছে বিএনপি নেতা হারিছ চৌধুরীর মৃত্যুর খবর । পলাতক অবস্থায় সাড়ে ৩ মাস আগে লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। মৃত্যুর সাড়ে ৩ মাস পর হারিছ চৌধুরীর চাচাত ভাই তাঁর ফেসবুক পেজে স্টেটাস দেন। সিলেট জেলার বিএনপির সহসভাপতি আশিক চৌধুরী নামে এ নেতা নিজের সাথে হারিছ চৌধুরীর একটি…
-

নিউইয়র্কে চট্রগ্রাম কমার্শিয়াল কলেজের প্রতিষ্ঠাতা কবির চৌধুরীর মৃত্যুতে হিউম্যান রাইটস’র শোক
নিউইয়র্কে চট্রগ্রাম সিটি কমার্শিয়াল কলেজের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রে প্রবীন বাংলাদেশী শিক্ষানুরাগী আলহাজ্ব কবির চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশী আমেকান সোসাইটি, চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটিসহ দেশ ও প্রবাসের বিভিন্ন সংগঠন। মরহুম কবির চৌধুরী ৯ জানুয়ারী রবিবার নিউইয়র্কের জ্যামাইকা কুইন্স হসপিটালে ইন্তেকলে করেন…
-

শাস্ত্রীয় থেকে আধুনিক গানের শিল্পী দিনাজপুরের মিতুল
ছোট্র বেলায় দাদা ঠাকুরমা বলেছিলেন “দিদি ভাই তোর গলা ভালো। গান শিখলে একদিন ভাল করবি”। উনাদের উৎসাহে মাসিমা’ থেকে গানের হাতে খড়ি। তারপর দিনাজপুর শহরের “সংগীত শিক্ষা কেন্দ্র ভৈরবী”র ওস্তাদ সুনীল মজুমদার স্যার থেকে শাস্ত্রীয় সংগীতের তালিম। সেই সাথে রবীন্দ্র সংগীত ও আধুনিক গান শিখেছি বাংলাদেশ বেতারের রংপুর অঞ্চলের সংগীত পরিচালক মোকসেদ আলী স্যার থেকে।…