Category: সারাদেশ
-

নিত্যপণ্যের মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে দুর্ভিক্ষ দেখা দেবে: জি এম কাদের
ডেস্ক রিপোর্ট: নিত্যপণ্যের মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের সাধারণ মানুষ ক্রয়ক্ষমতা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এখনই বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে নিরব দুর্ভিক্ষ দেখা দেবে বলেও মন্তব্য করেন জি এম কাদের। মঙ্গলবার বিকেলে বিএফডিসিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার ঘাটতি নেই শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান…
-

নারায়নগঞ্জের ত্বকী হত্যার বিচার চাইলেন আইভী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ত্বকী হত্যার বিচার চেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমার একান্ত অনুরোধ আপনি অনেক কাজের দৃষ্টান্ত রেখেছেন। আপনি অনেক বিচক্ষণ, আপনি জানেন কখন কাকে কিভাবে কি করতে হবে। আপনার কাছে অনুরোধ আপনি আমাদের সন্তান হত্যার বিচার করেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনি বিচার…
-

পাখির ধাক্কায় বিকল বিমান, বিপাকে ২৬৫ যাত্রী
ডেস্ক রিপোর্ট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় বিকল হয়ে গেছে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিন। ফলে বাতিল হয়ে গেছে বিজি-২০১ এর ফ্লাইটটি। এতে ভোগান্তিতে পড়েন ওই ফ্লাইটের ২৬৫ যাত্রী। বিজি-২০১ এর ফ্লাইট বাতিল হওয়ায় লন্ডনের হিথ্রো-সিলেট ফিরতি ফ্লাইটও বাতিল করা হয়েছে। জানা যায়, রোববার সকালে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বিমানের ইঞ্জিন ঠিকঠাক মতো…
-

ঐতিহাসিক ৭ মার্চ আজ
ডেস্ক রিপোর্ট: যে ভাষণে এখনও উজ্জীবীত হয় বিশ্বের মুক্তিকামী মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতটা দূরদর্শী নেতা ছিলেন তার প্রমাণ ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। একদিকে জাতিকে স্বাধীনতার পূর্ণ দিকনির্দেশনা দেয়া, অন্যদিকে লক্ষ্য বিচ্ছিন্নতাবাদি হিসেবে যাতে চিহ্নিত না হন। এই দুটি বিষয়ের ভারসাম্য রক্ষা করেই ১৮ মিনিটের এই ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু। ১৯৭১ সালের পহেলা মার্চ থেকেই…
-

কাল থেকে ঢাকায়, ১৫ মার্চ থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
ডেস্ক রিপোর্ট: নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম ও আসন্ন রমজান উপলক্ষে রোববার (৬ মার্চ) থেকে রাজধানীতে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শনিবার (৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির। তিনি বলেন, আসন্ন রমজান উপলক্ষে রাজধানীতে রোববার (৬ মার্চ) থেকে টিসিবির ট্রাকে করে পণ্য বিক্রি শুরু হবে।…
-

দেশে ফের বাড়ল করোনায় মৃতের সংখ্যা
ডেস্ক রিপোর্ট: গেল ২৪ ঘণ্টায় করোনায় রাজধানীসহ সারা দেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৭ জনে। মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ৬ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন…
-

দেশের বাজারে ফের বাড়ল স্বর্নের দাম
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। আজ বৃহস্পতিবার থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে বিষয়টি জানিয়েছে। বাজুস জানায়, সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে তিন হাজার ২৬৫ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার…
-

কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই
খেলাধুলা প্রতিবেদক: অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও সর্বকালের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫২ বছর। শুক্রবার থাইল্যান্ডের একটি পর্যটন কেন্দ্রে অস্ট্রেলিয়ার সাবেক এ লেগ স্পিনার হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে নিশ্চিত করেছে ফক্স ক্রিকেট। ফক্স ক্রিকেট জানিয়েছে, ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা অস্ট্রেলিয়া সময় শনিবার জানায়, থাইল্যান্ডে মারা গেছেন ওয়ার্ন। ধারণা…
-

ইউক্রেনে আটকে পরা ২৮ নাবিক উদ্ধার, নিহত নাবিকের মরদেহ সংরক্ষণ
ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে অলভিয়া বন্দরে আটকা পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ থেকে ২৮ নাবিকের উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। এছাড়া, জাহাজের তৃতীয় প্রকৌশলী নিহত হাদিসুর রহমানের মরদেহ সংরক্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার, বাংলাদেশ সময় সন্ধ্যায় এ উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানের বিষয়ে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা জানান, আটকে পড়া নাবিকদের উদ্ধার করা…
-

রমজানে সহনশীল থাকবে নিত্যপন্যের দাম
ডেস্ক রিপোর্ট: দেশে নিত্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। রমজানে যেকোনও মূল্যে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা হবে। বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার সচিবালয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান মন্ত্রী। বাজারে নিত্যপণ্যের উর্ধ্বগতি ও কারসাজি কোনভাবেই থামানো যাচ্ছে না। সাধারণ ভোক্তাদের কাছে টিসিবির মাধ্যমে ন্যায্য দামে পণ্য পৌঁছানোর ব্যবস্থা করা হলেও…