Category: সারাদেশ
-

সীতাকুণ্ডের ডিপো থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে আগুনের ধ্বংসস্তুপ থেকে আরও দুই জনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫ জন। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সকালে ২ জনের দেহবশেষ উদ্ধার করা হয়। এদিকে ওইদিন…
-

২৬ জুন থেকে পদ্মা সেতুতে চলবে যান চলাচল
ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতু উদ্বোধনের পরের দিন টোল দিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সেতুমন্ত্রী কাদের বলেন, ‘মনে রাখবেন, ২৫ তারিখে কোনো গাড়ি পদ্মা সেতুর ওপর…
-

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবা বন্ধ রেখে নার্সদের বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্স ও স্টাফের ওপর শিক্ষানবিশ চিকিৎসকের হামলার প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে হাসপাতালের নার্সরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে হাসপাতালের ফটকের সামনে এ বিক্ষোভ শুরু হয়। নার্সদের অভিযোগ, এক নিকটাত্মীয়কে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করাতে আসেন এক শিক্ষানবিশ চিকিৎসক। এ সময় নাম নথিভুক্ত করতে নার্স রোগীর…
-

রোগী দেখতে গিয়ে হামলার স্বীকার জুনায়দে সাকি
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। এই হামলায় মোট ২০ জনের মতো আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হামলা হয়। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক এই হামলা চালিয়েছে বলে গণসংহতির নেতারা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে…
-

নেইমার জাদুতে জাপানকে ১-০ গোলে হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা
স্পোর্টস প্রতিবেদন: রক্ষণভাগে দুর্ভেদ্য দেয়াল তৈরি করে রেখেছিল জাপান। কিছুতেই চিড় ধরানো যাচ্ছিল না। প্রীতি গড়াচ্ছিল ড্রয়ের দিকে। শেষে নেইমার জাদুতে জাপানকে ১-০ গোলে হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপান ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পর সেলেসাওদের জয়সূচক গোল উপহার দেন নেইমার জুনিয়র। ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি আসে ৭৭তম মিনিটে। জাপানের বক্সের…
-

চলতি বছরেও পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত
ডেস্ক রিপোর্ট: চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সোমবার (৬ জুন) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি রয়েছে। সেটি কাটিয়ে উঠতে…
-

বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে থাকা দগ্ধদের অবস্থা সংকটাপন্ন
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন দগ্ধদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। আহতদের নিয়মিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আজ সোমবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সীতাকুণ্ড দুর্ঘটনায় দগ্ধদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী। আহতদের খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আহতদের নিয়মিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। চট্টগ্রামে একটি ভালো বার্ন ইউনিট আছে। তারপরও গুরুতর রোগীদের…
-

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে নাশকতা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে
ডেস্ক রিপোর্ট: সীতাকুণ্ড সফর শেষে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণার প্রেক্ষিতে সমগ্র দেশে সৃষ্ট আনন্দ উল্লাসকে অবদমিত করতেই সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে নাশকতা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা না কি দেশের ভাবমূর্তি এবং রপ্তানি বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা,…
-

“মায়ের ফোন রিসিভ করার উসিলায় বেচে যায় হাফিজুর”
শনিবার রাত নয়টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন ধরার একটু পরেই মাকে ফোন করে সেটি জানান হাফিজুর রহমান। সেই খবর শোনার পর মায়ের মন আর মানছে কোথায়! বাঁশখালীর শেখেরখীলের গ্রাম থেকে একটু পর পরই ডিপোতে কর্মরত ছেলেকে ফোন দিয়ে খবর নিচ্ছিলেন মা। মাকে বারবারই নির্ভার থাকার কথাও বলে যাচ্ছিলেন ফোনে। বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে দুর্ঘটনাস্থল…
-

এখনো জ্বলছে আগুন, ফের বিস্ফোরনের শঙ্কা
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড এখনো নিয়ন্ত্রণে আসেনি। ২৫ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও সেখানে জ্বলতে দেখা গেছে আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পাশাপাশি আছে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ বিশেষ টিম। তবে, আগুন ডিপো এলাকায় সীমাবদ্ধ রাখতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে রাত ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে…