Category: সারাদেশ
-

গানের তালে পেটানোর ভিডিও ভাইরাল, নির্যাতনকারী গ্রেফতার
ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে এক যুবককে পিটিয়ে ভাইরাল হওয়া সেই শাহালমকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) সকালে তাকে গ্রেফতার করে ডাকাতির মামলায় আদালতে পাঠানো হয়। জানা গেছে, এর আগে বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, শাহালম নামের এক যুবক মিউজিক…
-

স্বজনদের কাছে দেওয়া হলো সেই ১১ জনের লাশ
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঘুরতে গিয়ে লাশ হওয়া ১১টি মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) রাতে সকল আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রেলওয়ে পুলিশ সুপার হাছান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে আমরা হস্তান্তর করেছি। নিহত ১১…
-

দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া ডেস্ক : দেশের আটটি বিভাগের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের অন্য বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। শুক্রবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়। আবহাওয়াবিদ খো.…
-

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলায় আগামীকাল রোববার সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এ জন্য আগাম প্রস্তুতি নিতে…
-

‘সড়কে ভোগান্তি দিন দিন বাড়ছে’
ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক সময়ে এদেশে সড়ক দুর্ঘটনার হার ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই দেশের বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটে চলেছে এবং সেসব দুর্ঘটনায় অনেক মানুষের জীবনের সমাপ্তি চলে আসছে, কেউ কেউ আহত হয়ে পঙ্গু অবস্থায় হাসপাতালের বেডে কাটাচ্ছে কষ্টের জীবন। দেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে সড়ক দুর্ঘটনা। এ সমস্যা থেকে উত্তরণ এখন সময়ের দাবি বলে…
-

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৫
ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৩৫৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ শুক্রবার এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি বলছে, এ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৮৫ জনের। নতুন করে একজন পুরুষ মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মারা গেছে ১৮…
-

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস
ডেস্ক রিপোর্ট : আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে…
-

বাঘ দিবস : আশার আলো দেখাচ্ছে সুন্দরবন
ডেস্ক রিপোর্ট : আজ ২৯ জুলাই, আন্তর্জাতিক বাঘ দিবস। বাঘ রয়েছে, বিশ্বের এমন ১৩ দেশে এবার নানা আয়োজনে বাঘ দিবস পালন করা হচ্ছে। বাঘের অন্যতম আবাসস্থল সুন্দরবনের কোলঘেঁষা জেলা বাগেরহাটেও দিবসটি উপলক্ষ্যে বন বিভাগ নানা আয়োজন রেখেছে। তবে, বন বিভাগ, সরকার, পরিবেশ ও উন্নয়নকর্মীদের নানা উদ্যোগেও বাঘের টিকে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সারা বিশ্বে।…
-

করোনায় ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬১৮
ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৮৪ জনে। এ সময়ের মধ্যে ৬১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪ হাজার ১৮৮ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪…
-

নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬৪ জন
ডেস্ক রিপোর্ট : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ৩১১ জন হাসপাতালে ভর্তি রয়েছে। আজ বৃহস্পতিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে,…