Category: সারাদেশ
-

২৪ ঘণ্টায় আরও ৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
হেলথ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯৮ জন নতুন রোগী দেশের…
-

তীব্র যানজটের কবলে রাজধানীবাসী
ডেস্ক রিপোর্ট : গরমের মধ্যে তীব্র যানজটে সড়কে নেয়ে উঠেছেন রাজধানীবাসী। অনেকে রিকশা-যানবাহন ছেড়ে হেঁটেই যাচ্ছেন গন্তব্যে। আজ বুধবার সারা দিন ছিল এমন অবস্থা। দুপুরের পর থেকে সড়কের চরম দুর্ভোগে পড়েন তাঁরা। কাজকর্ম সেরে বিকেল থেকে ঘরে ফেরার পথেও গরমে হাসফাঁস অবস্থা মানুষের। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র…
-

এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার পরিকল্পনা সরকারের
ডেস্ক রিপোর্ট : তেলের বাজার স্থিতিশীল রাখতে চার কোম্পানি থেকে আলাদা আলাদা দুই লটে এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার পরিকল্পনা করেছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ২২৫ কোটি ১৩ লাখ টাকা। আজ বুধবার দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ…
-

বৃষ্টি কমে তাপমাত্রা আরও বাড়ার আভাস
আবহাওয়া ডেস্ক : বৃষ্টি কমে তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে বুধবারই দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হতে পারে। এছাড়া আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, রাজশাহী,…
-

বরিশালে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ
ডেস্ক রিপোর্ট : ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত সরকারের আমলে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে আওয়ামী লীগ। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ…
-

বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি অবাঞ্ছিত ঘোষণা
ডেস্ক রিপোর্ট : সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক। বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় করা বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তারা। বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু…
-

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মানবাধিকার কোথায় ছিল : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সবাইকে হত্যার পর মানবাধিকার কোথায় ছিল প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তারাই আবার বাংলাদেশকে মানবাধিকারের ছবক দেয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ…
-

একদিনের ব্যবধানে করোনা শনাক্ত অনেক কমেছে
হেলথ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৪ জনে অপরিবর্তিত রয়েছে। এদিকে একদিনের ব্যবধানে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত…
-

পদ্মা সেতু থেকে ঝাঁপ
ডেস্ক রিপোর্ট : চলন্ত প্রাইভেটকারের দরজা খুলে পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়েছেন এক ব্যক্তি। নুরুজ্জামান (৩৮) নামের ওই ব্যক্তি সোমবার দুপুরে পদ্মা সেতুর উপর থেকে ঝাঁপ দিলেও রাত সাড়ে ১২টা পর্যন্ত নদীতে তাকে খুঁজে পাওয়া যায়নি। নুরুজ্জামানের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর এলাকায়। ঢাকার ডেমরা এলাকার একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করেন তিনি। জানা গেছে, জাতীয়…
-

লঞ্চের ভাড়া বাড়ল ৩০ শতাংশ
ডেস্ক রিপোর্ট : সারা দেশে সব লঞ্চের ভাড়া ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে প্রতি কিলোমিটারে ভাড়া নেওয়া হবে ৩ টাকা হিসেবে। ১০০ কিলোমিটারের পর প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা থেকে ০.৬০…