Category: সারাদেশ
-

সিত্রাং এর আঘাতের পর বিপদমুক্ত যেসব জেলা
ডেস্ক রিপোর্ট : উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর পটুয়াখালীর খেপুপাড়া, ভোলা, বরগুনা ও বরিশাল উপকূলে সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হানে। এরইমধ্যে ঘূর্ণিঝড় সিত্রাং বরগুনা, কুমিল্লা ও এর পার্শ্ববর্তী এলাকা দিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে আবহাওয়ার সবশেষ আপডেটে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম…
-

চার জেলায় ৭ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় গাছের নিচে চাপা পড়ে কুমিল্লায় একই পরিবারের তিনজনসহ চার জেলায় সাতজন মারা গেছেন। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত সময় সংবাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যে এ সব মৃত্যুর খবর এসেছে। কুমিল্লা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে জেলার নাঙ্গলকোটে গাছের নিচে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু…
-

উপকূল ছুঁয়েছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’,
আবহাওয়া ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাং এর অগ্রভাগ উপকূলে আঘাত হানতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঘুর্ণিঝড় সিত্রাং-এর সবশেষ আপডেট জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এদিকে সিত্রাং-এর প্রভাবে মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে সাত নম্বর এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ছয় নম্বর…
-

তিন বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান…
-

সিত্রাং প্রথম আঘাত হানবে যেখানে
আবহাওয়া ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগের প্রভাব এরই মধ্যে উপকূলীয় অঞ্চলে পড়তে শুরু করেছে। বর্তমানে সিত্রাং পায়রাবন্দর থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি মধ্যরাতে মূল আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এটি প্রথমে পটুয়াখালীর খেপুপাড়ায় আঘাত হানতে পারে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১০) ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সবশেষ অবস্থান…
-

মোংলায় পানির নিচে সাড়ে ৬শ চিংড়ি ঘের
আবহাওয়া ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ৭ নম্বর বিপদ সংকেত জারি হওয়ার পর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ১০ হাজার ৪শ মানুষ আশ্রয় নিয়েছেন। ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাসে এখানকার সাড়ে ৬শ চিংড়ি ঘের তলিয়ে গেছে। বন্ধ রয়েছে মোংলা বন্দরে পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ। ঝড়ে আশ্রয় নেওয়া লোকজনের জন্য সরকারি খাদ্য সহায়তা…
-

৮০ শতাংশ পরিপক্ব আমন ধান কাটার পরামর্শ
ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতি থেকে আমন ফসল রক্ষার জন্য জরুরি পরামর্শ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আজ রোববার সচিবালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এতে বলা হয়েছে, আমন ধান ৮০ শতাংশ পরিপক্ব হলে অতিসত্বর কেটে ফেলার পরামর্শ দেওয়া হলো ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞপ্তিতে আরও বলা…
-

বান্দরবান সীমান্তে ফের গোলাগুলি
ডেস্ক রিপোর্ট : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চাকঢালা সীমান্তে ফের গোলাগুলি হচ্ছে। বিকট শব্দে গুলি বর্ষণের ঘটনায় ছেড়ারমাঠ সীমান্ত এলাকার দেড় শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার বিকেলে হঠাৎ করেই গোলাগুলি বেড়ে যায় সীমান্ত এলাকায়। মর্টারশেল ও গুলিবর্ষণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তের অধিবাসীদের মাঝে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল…
-

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বাস পুড়ে ছাই
ডেস্ক রিপোর্ট : যশোরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। যশোর-খুলনা মহাসড়কের গোপালপুরে শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্য মেহেদী হাসান (২০) খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকার হাবিবুর রহমানের ছেলে। খুলনায় দুইদিনের ছুটি কাটিয়ে তিনি মোটরসাইকেলে কর্মস্থল…
-

তিন দফা দাবিতে ৭২ ঘণ্টার কর্মবিরতি
ডেস্ক রিপোর্ট : হলের ছাদ থেকে পড়ে এক ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের হাতে চিকিৎসক লাঞ্ছিত ও হাসপাতালে ভাঙচুরের অভিযোগ এনে জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে ৭২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার দুপুরে হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন থেকে কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি…